ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 18 February, 2022, 4:32 PM

তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেফতার

তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেফতার

তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের মামলায় নাঈম কাজী (২৪) নামে গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার নাঈম কাজী উপজেলার প্রভাকরদী গ্রামের মোসারফ কাজীর ছেলে। পুলিশ বৃহস্পতিবার রাতে নাঈমকে গ্রেফতার করে শুক্রবার আদালতে পাঠিয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ছাত্রলীগ নেতা নাঈম গত ২১ জানুয়ারি ওই তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে। পরে তরুণীর বাবা নাঈমকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা করেন। পরে পুলিশ বৃহস্পতিবার রাতে মুকসুদপুর সদর থেকে নাঈমকে গ্রেফতার করে।

মুকসুদপুর থানার ওসি (তদন্ত) খোন্দকার আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায়ও একটি মামলা হয়েছে। পরে ছাত্রলীগ নেতা নাইমকে গ্রেফতার করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status