|
ওসি প্রদীপকে নেওয়া হচ্ছে কাশিমপুর কারাগারে
নতুন সময় প্রতিবেদক
|
![]() ওসি প্রদীপকে নেওয়া হচ্ছে কাশিমপুর কারাগারে শুক্রবার ১৮ ফেব্রুয়ারী, সকাল পৌনে ১১টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থেকে তাকে নিয়ে রওনা দেয় প্রিজন ভ্যান। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করে বলেছেন, আসামির নিরাপত্তায় পুলিশের ১৮ সদস্য বিশিষ্ট একটি দল রয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালতে অবৈধ সম্পদ অর্জনের মামলায় প্রদীপ কুমার দাশকে হাজির করা হয়। এর আগে আদালতে হাজির করার জন্য প্রদীপ কুমার দাশকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় তাকে কনডেম সেলে রাখা হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভয়-প্রলোভনে নারী শিকার, নর্থ সাউথ ট্রাস্টি শাহজাহানের বিরুদ্ধে যৌন হয়রানি ও দুর্নীতির অভিযোগ
শত ব্যস্ততার মাঝেও মানবিকতার আলো ছড়াচ্ছেন চট্টগ্রামের ডিসি জাহিদ
ছয় মাসের সাফল্য-চ্যালেঞ্জের খতিয়ান নিয়ে সাংবাদিকদের মুখোমুখি চট্টগ্রামের ডিসি জাহিদ
মাছ না মিললে চালও জোটে না: হালদা পাড়ে সেলাই মেশিনে নতুন স্বপ্ন, পাশে ডিসি জাহিদ
