ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 18 February, 2022, 11:06 AM

ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কুমিল্লার ময়নামতির তুতবাগান এলাকায় ট্রাকচাপায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৬ টা ১০ মিনিটে সিলেট-কুমিল্লা মহাসড়কে এ ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-অটোরিকশাচালক জুলহাস মিয়া এবং যাত্রী জহিরুল ইসলাম, মো. জালাল ও সাইফুল ইসলাম। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি তুতবাগান এলাকায় কুমিল্লা অভিমুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন দিক থেকে চাপা দেয় একটি ড্রাম ট্রাক। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। নিহতরা সবাই পুরুষ।

ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, আহত দুজন ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status