ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুশফিকুর রহিমেরকে সুখবর দিল আইসিসি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 18 February, 2022, 10:49 AM

মুশফিকুর রহিমেরকে সুখবর দিল আইসিসি

মুশফিকুর রহিমেরকে সুখবর দিল আইসিসি

বিপিএলের প্লে-অফ থেকে ছিটকে গেছে উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের দল খুলনা টাইগার্স। তবে এমন হতাশার মধ্যেও আইসিসি থেকে সুখবর পেয়েছেন দেশসেরা এ ক্রিকেটার। ওয়ানডের ব্যাটিং র‌্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন মুশি।

বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। লঙ্কানদের বিপক্ষে ওই সিরিজটিতে ব্যাট হাতে সেঞ্চুরির পাশাপাশি তিন ম্যাচে ৭৯ গড়ে ২৩৭ রান করেন এ অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান। এবার সেটিরই পুরস্কার পেলেন তিনি।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) ওয়ানডে ফরম্যাটে ব্যাটার ও বোলারদের র‍্যাংকিংয়ের তালিকা প্রকাশ করেছে আইসিসি। আগে থেকেই বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ওয়ানডে ফরম্যাটে সবার শীর্ষেই ছিলেন মুশফিক। আপডেট করা র‌্যাংকিংয়ের আগে মুশফিকের অবস্থান ছিল ১৪তম। এবার তিন ধাপ এগিয়ে ১১তম পজিশনে উঠে এসেছেন তিনি। তার রেটিং ৭২৩।

এদিকে ৮৭৩ রেটিং নিয়ে সবার শীর্ষে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এ ছাড়া বাবরের পরের অবস্থান বিরাট কোহলির। তার রেটিং ৮১১। পাশাপাশি ৭৯১ রেটিং নিয়ে তৃতীয় পজিশনে টিম ইন্ডিয়ার তারকা ওপেনার রোহিত শর্মা। এ ছাড়া চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছেন কুইন্টন ডি কক এবং অ্যারন ফিঞ্চ।

এদিকে মুশফিকুর রহিমের পর বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সেরা পজিশনে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ৬৭০ রেটিং নিয়ে ১৯তম পজিশনে রয়েছেন দেশসেরা এ ওপেনার।

এ ছাড়া ৬৪১ রেটিং নিয়ে ব্যাটিং র‌্যাংকিংয়ে ২৪তম অবস্থানে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

পাশাপাশি বাংলাদেশের টি-টোয়েন্টির অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ওয়ানডের র‌্যাংকিংয়ে ৩৭তম অবস্থানে রয়েছেন। তার রেটিং ৫৭১।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status