ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ২ দিন ছুটি, আসছে নতুন কারিকুলাম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 18 February, 2022, 10:40 AM

শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ২ দিন ছুটি, আসছে নতুন কারিকুলাম

শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ২ দিন ছুটি, আসছে নতুন কারিকুলাম

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে দেশে নতুন কারিকুলাম শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তবে মাধ্যমিক স্তরে এটি ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হলেও প্রাথমিক স্তরে শুরু হবে মার্চ থেকে। নতুন এই কারিকুলাম অনুযায়ী শিক্ষক-শিক্ষার্থীরা সপ্তাহে দুই দিন ছুটি কাটাতে পারবেন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন কারিকুলাম ট্রাইআউট ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। প্রাথমিকে মার্চ থেকে শুরু হবে। মাধ্যমিকে ৬২টি এবং প্রাথমিকেও একই সংখ্যায় করার কথা রয়েছে।

করোনা মহামারির আগে ও পরে শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ ছুটির পাশাপাশি সাপ্তাহিক দুই দিন ছুটির বিষয়ে তিনি বলেন, প্রাথমিকে শনিবার ছুটি রাখেন না। এখন থেকে রাখবেন, সেই সিদ্ধান্ত হয়েছে। আমরা মনে করি, একজন শিক্ষক বা শিক্ষার্থীর সপ্তাহে দুটো দিন, একটু যদি ব্রেক না হয়।

তিনি বলেন, এখন তো কম সময় ক্লাস করছিল, তারপরও একটু ব্রেক দরকার আছে। সেটাকে যদি বাদ দিয়ে দিতে পারতাম, তাহলে কয়েকটা দিন বেশি পেতাম। মাসে চারটা দিন বেশি পেতাম, সেটা ঠিক। আবার ধর্মীয় কিছু ছুটি আছে, নানা রকম বিষয় আছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নতুন শিক্ষাক্রম অনুসারে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করা হচ্ছে। এছাড়া এই শিক্ষাক্রম ২০২২ সালে শুরু হলেও ২০২৩ সাল থেকে পরিমার্জিত নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। ২০২৫ সালের মধ্যে মাধ্যমিক পর্যায়ে ২০২৬ ও ২০২৭ সালের মধ্যে পর্যায়ক্রমে উচ্চ মাধ্যমিকের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষাক্রম বাস্তবায়ন হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status