ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভাতিজার রক্তাক্ত শরীর দেখে প্রাণ গেল ফুফুর!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 17 February, 2022, 6:46 PM

ভাতিজার রক্তাক্ত শরীর দেখে প্রাণ গেল ফুফুর!

ভাতিজার রক্তাক্ত শরীর দেখে প্রাণ গেল ফুফুর!

কুড়িগ্রামের রাজারহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত ভাতিজার রক্তাক্ত শরীর দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফুফুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। পরে আহতের বড়ভাই বৃহস্পতিবার দুপুরে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন।
স্থানীয়রা জানায়, বুধবার রাতে তুচ্ছ ঘটনার জের ধরে উপজেলা সদরের কিশামত পূণ:কর গ্রামের আজিজার রহমানের ছেলে রাজমিস্ত্রী এনামুল হকের (৩২) সাথে একই গ্রামের মানিক মিয়ার ছেলে রাশেদুল ইসলামের (১৯) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাশেদুল এনামুলকে ছুরি দিয়ে আঘাত করে। এসময় এনামুল মারাত্মক জখম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দৌড়ে আসেন এনামুলের ফুফু মিনা বেগম (৪৮)।

এসময় ভাতিজার রক্তাক্ত দেহ দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেখানেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাৎক্ষণিক রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী রাশেদুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার বলেন, এ ঘটনায় অভিযুক্ত রাশেদুলকে আটক করা হয়েছে। এনামুলের বড়ভাই থানায় মামলা দায়ের করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status