ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
টাকা ফেরত পাচ্ছেন আলেশা মার্টের গ্রাহকরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 17 February, 2022, 5:30 PM

টাকা ফেরত পাচ্ছেন আলেশা মার্টের গ্রাহকরা

টাকা ফেরত পাচ্ছেন আলেশা মার্টের গ্রাহকরা

পেমেন্ট গেটওয়ে এসএসএল কমার্সে আটকে থাকা আলেশা মার্টের টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে।

বৃহস্পতিবার আলেশা মার্টের ৯ গ্রাহককে ২৮ লাখ ৩৬ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় প্রাথমিকভাবে ৪৮৫ গ্রাহককে ১ হাজার ১৪৩টি লেনদেনের বিপরীতে ১০ কোটি ৬১ লাখ ৬০ হাজার ১৩৬ টাকা ফেরত দেওয়া হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এদিন টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। পর্যায়ক্রমে সব টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।  

টাকা ফেরত প্রক্রিয়ার উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ বলেন, একসময় মনে হয়েছে আমরা গ্রাহকের কোনো টাকা ফেরত দিতে পারবা না, কিন্তু আমরা বসে থাকিনি; চেষ্টা করে গেছি। তার সুফল পাচ্ছে গ্রাহকরা।

ডিজিটাল কমার্সের প্রধান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান বলেন, মোট ৪২ কোটি টাকা পায় আলিশা মার্টের গ্রাহকরা, যা পেমেন্ট গেটওয়েতে আটকে ছিল। এর মধ্যে গত বছরের জুন পর্যন্ত ৩২ কোটি টাকা এবং জুলাই পরবর্তী সময়ে ১০ কোটি টাকা। আমরা প্রথম পর্বে এই ১০ কোটি টাকা ফেরত দেওয়া শুরু করলাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status