ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুটিংয়ে ফিরলেন ক্যাটরিনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 17 February, 2022, 3:06 PM

শুটিংয়ে ফিরলেন ক্যাটরিনা

শুটিংয়ে ফিরলেন ক্যাটরিনা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। কিছুদিন আগে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। বিয়ের পর প্রথম শুটিংয়ে ফিরলেন এই অভিনেত্রী।

বুধবার ভারতের দিল্লিতে শুটিং করেন তিনি। এ সময় শুটিংয়ে অংশ নেন জনপ্রিয় অভিনেতা সালমান খানও। শুটিংয়ের ভিডিও ও স্থিরচিত্র ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, ‘টাইগার থ্রি’ সিনেমায় অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ ও সালমান খান। গত ১৫ ফেব্রুয়ারি মুম্বাই থেকে দিল্লিতে যান তারা। বুধবার সিনেমাটির শুটিংয়ে অংশ নেন সালমান-ক্যাটরিনা।


শুটিংয়ের একটি ভিডিওতে দেখা যায়—সালমানের পরনে কালো রঙের প্যান্ট ও টি-শার্ট। তার ওপরে পরেছেন বাদামি রঙের জ্যাকেট। কালো ও সাদা রঙের টপ পরে ক্যামেরাবন্দি হয়েছেন ক্যাটরিনা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দিল্লিতে ১০-১২ দিন শুটিং করবেন সালমান-ক্যাটরিনা। চলতি মাসের শুরুতে সিনেমাটির শুটিং হওয়ার কথা থাকলেও, তা পিছিয়ে যায়। করোনার তৃতীয় ঢেউ একটু কমতেই শুটিং পুনরায় শুরুর সিদ্ধান্ত নেন নির্মাতারা। এরই মধ্যে তুরস্ক, রাশিয়া, অস্ট্রেলিয়ায় সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার থ্রি’ সিনেমাটি বেশ বড় পরিসরে নির্মিত হচ্ছে। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘এক থা টাইগার’ পরিচালনা করেন কবির খান। দ্বিতীয় সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’ পরিচালনা করেন আলী আব্বাস জাফর। তৃতীয় সিনেমাটিতে পরিচালকের আসনে রয়েছেন মনীশ শর্মা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status