ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
১০ দিন পর মত পাল্টে যে কারণে শপথ নিলেন অঞ্জনা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 17 February, 2022, 12:41 PM

১০ দিন পর মত পাল্টে যে কারণে শপথ নিলেন অঞ্জনা

১০ দিন পর মত পাল্টে যে কারণে শপথ নিলেন অঞ্জনা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে চলমান জটিলতার মধ্যেই শপথ নিয়েছেন ‘অশিক্ষিত’ সিনেমা খ্যাত অভিনেত্রী অঞ্জনা।

বুধবার সন্ধ্যায় এফডিসির শিল্পী সমিতির সামনের বাগানে নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনের কাছে শপথ নেন কার্যকরী সদস্য পদে জয়ী এ অভিনেত্রী। এ সময় নিপুণ, ফেরদৌস, কেয়া, জেসমিনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ৩ শতাধিক সিনেমার অভিনেত্রী অঞ্জনা।  মিশা-জায়েদ প্যানেলের অন্যান্যদের মতো গত ৬ ফেব্রুয়ারির সেই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না অঞ্জনাও। ইলিয়াস কাঞ্চন-নিপুণদের শপথ অনুষ্ঠান বয়কট করেছিলেন।

১০ দিন পর কেন মত পাল্টে একাকী শপথ নিলেন তিনি?

এ প্রশ্নের জবাবে বিষয়টিকে নিজের ব্যক্তিগত ইচ্ছা বলেই জানালেন ‘দস্যু বনহুরের নায়িকা।

বললেন, ‘শিল্পীরা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। সেই কারণে শপথ নিয়েছি। এটা একেবারে আমার ব্যক্তিগত ইচ্ছা। অনেকেই জিজ্ঞাসা করছিল কেন শপথ নিচ্ছি না। তাই আজ (বুধবার) চিন্তা করলাম শপথ নেবার।  আসলে এবার যা হয়েছে সমিতিতে তা তো আগে কখনো হয়নি। তাই একটু অপেক্ষা করছিলাম কি হয় দেখার জন্য। অবশেষে মনে হলো এটা লেংদি প্রসেস। তাই আমাকে যারা নির্বাচিত করেছেন তাদের ভোটের প্রতি সম্মান জানিয়ে শপথ নিলাম।’

তার প্যানেল থেকে জয়ী বাকি সদস্যরাও শিগগিরই শপথ নেবেন বলে আশাবাদী এ নায়িকা।

অঞ্জনা বলেন, ‘আমি আশা করছি মিশা-জায়েদ প্যানেল থেকে একে একে অনেকেই শপথ নেবে। কারণ আমরা শিল্পীরা একটি পরিবার। তাই এক হয়ে কাজ করতে হবে। ’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status