ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কত টাকার স্বর্ণ ও সম্পত্তি রেখে গেলেন বাপ্পি লাহিড়ী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 17 February, 2022, 2:14 AM

কত টাকার স্বর্ণ ও সম্পত্তি রেখে গেলেন বাপ্পি লাহিড়ী

কত টাকার স্বর্ণ ও সম্পত্তি রেখে গেলেন বাপ্পি লাহিড়ী

ভারতীয় উপমহাদেশে তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী আর নেই। কিন্তু তিনি কোটি কোটি ভক্ত, অনুরাগী রেখে গেছেন। সেই সঙ্গে রেখে গেছেন বিপুল পরিমাণ সম্পদ। আর তিনি ‘গোল্ড লাভার’ ছিলেন। তাই তার সংগ্রহে ছিল উল্লেখযোগ্য পরিমাণ সোনা।

২০১৪ সালে ভারতে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি। নির্বাচন কমিশনকে হলফনামায় তিনি জানিয়েছিলেন, ৭৫৪ গ্রাম সোনা এবং ৪ দশমিক ৬২ কেজি রুপার গহনা রয়েছে তার কাছে।

২০১৪ সালে তিনি জানিয়েছিলেন, তার সোনার গয়নার বাজারমূল্য ৪০ লাখ টাকা। তার রুপার গহনার বাজারমূল্য ছিল দুই লাখ ২০ হাজার টাকা। মোট ২০ কোটি টাকার সম্পত্তি ছিল তার।

তবে আট বছরে যে তার গহনা ও সম্পদের পরিমাণ অনেকটা বেড়ে গিয়েছিল, তা বলাবাহুল্য। বাপ্পি লাহিড়ী সিনেমার গান করার পাশাপাশি একাধিক রিয়েলিটি শো-র বিচারক ছিলেন।

কত টাকার স্বর্ণ ও সম্পত্তি রেখে গেলেন বাপ্পি লাহিড়ী

কত টাকার স্বর্ণ ও সম্পত্তি রেখে গেলেন বাপ্পি লাহিড়ী

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, প্রতিটি গানের জন্য আট থেকে ১০ লাখ টাকা নিতেন তিনি। এক ঘণ্টার পারফরম্যান্সের জন্য ২০-২৫ লাখ টাকা নিতেন। ভারতের সর্বাধিক করদাতাও ছিলেন তিনি।

তবে সোনার পাশাপাশি গাড়ি কেনার শখও ছিল তার। নির্বাচনি হলফনামা অনুযায়ী, পাঁচটি গাড়ি কিনেছিলেন তিনি। একটি ৪২ লাখ টাকার বিএমডব্লিউ গাড়ি ছিল তার। ৩২ লাখ টাকার একটি অডি গাড়ি ছিল। এ ছাড়াও ২০ লাখ টাকার ফিয়াট, ১৬ লাখের সোনাটা এবং আট লাখ টাকার স্করপিও ছিল তার। শোনা যায়, ৫৫ লাখ টাকার একটি টেসলা এক্স গাড়িও ছিল তার।

জানা যায়, একাধিক দেশে তার বাড়ি রয়েছে। যদিও এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ্যে আসেনি কখনো। কার নলেজে-২০২১ এর তথ্য অনুযায়ী, বাপ্পি লাহিড়ির মাসিক আয় ২০ লাখ টাকা এবং বাৎসরিক আয় ২ কোটি টাকারও বেশি ছিল৷ তিনি মহারাষ্ট্রের মুম্বাইতে ২০০১ সালে সাড়ে ৩ কোটি টাকার বাড়ি কেনেন৷

কত টাকার স্বর্ণ ও সম্পত্তি রেখে গেলেন বাপ্পি লাহিড়ী

কত টাকার স্বর্ণ ও সম্পত্তি রেখে গেলেন বাপ্পি লাহিড়ী

বাপ্পি লাহিড়ী ৬৯ বছর বয়সে মুম্বাইয়ের হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পি লাহিড়ী। হিন্দিতে ‘ডিসকো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘সারাবী’, বাংলায় অমর সঙ্গী, আশা ও ভালোবাসা, আমার তুমি, অমর প্রেম প্রভৃতি ছবিতে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে তার শেষ গান ‘বাগি-৩’ এর জন্য। কিশোর কুমার ছিলেন বাপ্পির সম্পর্কে মামা। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি দু’জনেই সংগীত জগতের মানুষ। ফলে একমাত্র সন্তান বাপ্পি ছোটবেলা থেকেই গানের প্রতি আকৃষ্ট ছিলেন। মা-বাবার কাছেই পান প্রথম গানের তালিম।

১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বাপ্পি। তারপর দীর্ঘদিন বাংলা ও হিন্দি ছবির গান গেয়েছেন, সুর দিয়েছেন। প্রচুর সোনার গহনা পরতে ভালোবাসতেন। ছিল গায়কির নিজস্ব কায়দা, যা তাকে হিন্দি ছবির জগতে অনন্য পরিচিতি দিয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status