ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
তুলে নিয়ে কলেজছাত্রীকে ৪ দিন ধরে গণধর্ষণের অভিযোগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 16 February, 2022, 11:30 PM

তুলে নিয়ে কলেজছাত্রীকে ৪ দিন ধরে গণধর্ষণের অভিযোগ

তুলে নিয়ে কলেজছাত্রীকে ৪ দিন ধরে গণধর্ষণের অভিযোগ

পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে তুলে নিয়ে চার দিন আটকে রেখে এক কলেজছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় ওই ছাত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

একাদশ শ্রেণিতে পড়ুয়া ভিকটিম ওই ছাত্রী জানান, গত ১২ ফেব্রুয়ারি সকাল ১০টায় প্রাইভেট পড়তে যাওয়ার জন্য তিনি বাসা থেকে বের হন। পথে লালবাগের ১০ নম্বর গলিতে পৌঁছলে শুভ ও আলামিন নামের দুইজন তাকে তুলে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। সেখানে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাকে ধর্ষণ করে ওই দুইজন।

শুভ ও আলামিন মিলে গত চার দিন ধরে তার ওপর বর্বর নির্যাতন চালানোর পর আজ (বুধবার) বিকাল পৌনে ৩টার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে তাকে ফেলে যায় বলে জানান ওই কলেজছাত্রী।

জানা গেছে, টিএসসি এলাকায় এক পথচারীকে ঘটনার কথা জানান ওই ছাত্রী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান ওই পথচারী।  

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শাহবাগ থানাধীন এলাকা থেকে ওই কলেজছাত্রীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। বিষয়টি আমরা শাহবাগ থানাকে অবহিত করেছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status