ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
উখিয়ায় বিজিবির সঙ্গে মাদক কারবারিদের ‘গোলাগুলি’
টেকনাফ, কক্সবাজার
প্রকাশ: Wednesday, 16 February, 2022, 11:24 PM

উখিয়ায় বিজিবির সঙ্গে মাদক কারবারিদের ‘গোলাগুলি’

উখিয়ায় বিজিবির সঙ্গে মাদক কারবারিদের ‘গোলাগুলি’

মিয়ানমার থেকে কক্সবাজারের উখিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ও মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এরপর ঘটনাস্থল থেকে দুই লাখ ইয়াবাভর্তি ব্যাগ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উখিয়ার ৪নং রাজাপালং ইউনিয়নের জলিলের গোদা আমবাগান নামক স্থানে এ ঘটনা ঘটে।

আজ বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির কক্সবাজার-৩৪ এর অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদি হোসাইন।

বিজিবি সূত্র জানায়, কক্সবাজার-৩৪ বিজিবির রেজু আমতলী সীমান্ত ফাঁড়ির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউনিয়নের জলিলের গোদা আমবাগান নামক এলাকায় অবস্থান নেয়। ইয়াবা পাচারকারীরা সীমান্ত এলাকা থেকে পায়ে হেঁটে বাংলাদেশে প্রবেশ করছিল। এ সময় তাদের তাড়া করলে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। নিজেদের রক্ষায় বিজিবি টহল দলও পাল্টা গুলি ছোড়ে। এতে মাদক কারবারিরা তাদের সঙ্গে থাকা ব্যাগ ফেলে দ্রুত পাহাড়ি জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগটির ভেতর থেকে দুই লাখ ইয়াবা জব্দ করা হয়। বিজিবির দাবি, এসব ইয়াবার দাম আনুমানিক ছয় কোটি টাকা। এ বিষয়ে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লে. কর্নেল মো. মেহেদি হোসাইন বলেন, গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ১৪ লাখ ৮০ হাজার ৯৭৯ ইয়াবা ও ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে। এসবে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status