ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
হাত হারানো ফাল্গুনিকে যেভাবে জয় করেছেন সুব্রত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 February, 2022, 6:26 PM

হাত হারানো ফাল্গুনিকে যেভাবে জয় করেছেন সুব্রত

হাত হারানো ফাল্গুনিকে যেভাবে জয় করেছেন সুব্রত

বিদ্যুতের তারে লেগে ছোটবেলায় দুই হাত পুড়ে যায় ফাল্গুনি সাহার, সেই সাথে পুড়ে যায় কাউকে ভালোবাসার স্বপ্নও।

কারণ দুই হাত ছাড়া কোন মানুষকে কেউ ভালবাসবে, বিয়ে করবে এটা কল্পনাই করেননি ফাল্গুনি। ফাল্গুনির গ্রামের বাড়ি পটুয়াখালীর ছেলে সুব্রত মিত্র প্রেমে পড়ে যান হাত হারানো ফাল্গুনির।

যদিও ফাল্গুনিকে তার পরিবার ও বন্ধুরা সাবধান করেছিল এ ধরণের ভালোবাসা স্থায়ী হয় না, বলেছে- "ও দুই দিন পর চলে যাবে, আজকাল এমনই হয়"। তবে সবার সন্দেহকে ভুল প্রমাণ করেছে সুব্রত-ফাল্গুনি ভালোবাসা।

২০২১ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেছেন তারা, তবে এই বিয়েতে মত ছিল না সুব্রতর পরিবার ও স্বজনদের।

বিয়ের পরেও সুব্রতকে শুনতে হয় "নিশ্চয়ই মেয়ের কাছ থেকে অনেক টাকা নিয়েছে, এ জন্য এমন কাউকে বিয়ে করেছে"।

কীভাবে সবার সমালোচনা এড়িয়ে, বাধা পেরিয়ে ফাল্গুনি-সুব্রতর ভালোবাসা সফল হলো, কেনই বা সুব্রত হাত হারানো ফাল্গুনিকে এতো গভীরভাবে ভালবেসেছে তা জানতে এই দম্পতির সাথে কথা বলেছেন বিবিসির শাহনেওয়াজ রকি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status