ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ইনস্টাগ্রামে কী ইঙ্গিত দিলেন শবনম ফারিয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 February, 2022, 5:58 PM

ইনস্টাগ্রামে কী ইঙ্গিত দিলেন শবনম ফারিয়া

ইনস্টাগ্রামে কী ইঙ্গিত দিলেন শবনম ফারিয়া

ছোট পর্দার আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া ফের প্রেমে পড়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। প্রেমিকের সঙ্গে তিনি নাকি কিছুদিন আগে কক্সবাজার ও সেন্টমার্টিন ঘুরে এসেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া একটি শর্টভিডিও দেখে এমনটাই মন্তব্য ছুড়ছেন নেটিজেনরা। সেই ভিডিওতে দেখা যায়, সমুদ্র সৈকতে পা ভিজিয়ে একে-অন্যকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছেন ফারিয়া ও এক যুবক। পেছন থেকে ছবিটি তোলায় সেই যুবকের চেহারা পুরোপুরি বোঝা যায়নি।

ক্যাপশনে শবনম ফারিয়া লিখেছেন, ‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। তোমার হৃদয় যেখানে পরিপূর্ণ শান্তি পায়, সেখানেই যাও।’ এক কোণে যোগ করেছেন, ‘ইটস অফিসিয়াল লাভ সিজন। শো অফ ইউর লাভ।’ যদিও সেই যুবক কে, তার পরিচয় কী, কিছুই জানাননি ফারিয়া।
মূলত গতমাসের দুটি ছবির পোস্টকে ঘিরে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন নেটিজেনরা। গেল ৮ জানুয়ারি ইনস্টাগ্রামে নিজের দুটি ছবি পোস্ট করে ফারিয়া লিখেছিলেন, ‘আলিয়া ভাট নিজের কয়েকটি ছবি পোস্ট করে প্রেমিকের ফটোগ্রাফি দক্ষতা দেখিয়েছেন। তাই চিন্তা করলাম, আমি কেন আমার বানরের (বানর ইমোজি) তোলা ছবি দেখিয়ে তার দক্ষতা কেন প্রকাশ করব না? থ্যাংক ইউ বানর, আমার ইনস্টাফিড আরও সুন্দর করে তুলতে সহযোগিতা করার জন্য।’

সেই ধারাবাহিকতায় এবারের ভিডিওর স্টোরিকে এক করে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন নেটিজেনরা। যা ইতিমধ্যে প্রেমের গুঞ্জনে পরিণত হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status