ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
হিজাবি নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন : আসাদউদ্দিন ওয়াইসি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 13 February, 2022, 6:25 PM

হিজাবি নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন : আসাদউদ্দিন ওয়াইসি

হিজাবি নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন : আসাদউদ্দিন ওয়াইসি

হিজাবি নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন দেশটির লোকসভার সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। তিনি দাবি করেছেন, নারীরা হিজাব পরবেন, কলেজে যাবেন, কালেক্টর হবেন, ম্যাজিস্ট্রেট-ডাক্তার-ব্যবসায়ী হবেন। আর আপনারা একটা কথা মনে রাখবেন- আমি হয়তো সেদিন থাকবো না, কিন্তু একদিন হিজাব পরা নারীই দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশ শাসন করবেন।

আজ রবিবার টুইটারে একটি ভিডিও বার্তায় অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এ মন্তব্য করেন। এতে তাকে বলতে শোনা যায়, ‘আমাদের মেয়েরা যদি সিদ্ধান্ত নেয় এবং তাদের বাবা-মাকে বলে যে তারা হিজাব পরতে চায়, তবে তাদের বাবা-মা অবশ্যই তাদেরকে বলবে- হ্যাঁ তোমরা পরো। এর পর দেখি তাকে কে আটকায়! ইনশাআল্লাহ।’

আসাদউদ্দিনের এই মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে তেলেঙ্গানার বিজেপি সাংসদ টি. রাজা সিং জানান, ‘যতদিন বিজেপি থাকবে কোন হিজাবি নারী প্রধানমন্ত্রী হবে না। আপনি আপনার জনসংখ্যা যতই বাড়ান না কেন, তাতে কোন লাভ হবে না। আমরা আপনার এই স্বপ্ন পূরণ হতে দেব না।’

উল্লেখ্য, আসাদউদ্দিন ওয়াইসির এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন আলোচনা তৈরি হয়েছে। দক্ষিণের রাজ্য কর্ণাটকে বিষয়টি নিয়ে যখন হাইকোর্টে মামলা চলছে। তখন উত্তরপ্রদেশে ভোটের প্রচারে হিজাব ইস্যু টেনে আনলেন ওয়াইসি। হিজাব ইস্যুতে ক্ষমতাসীন বিজেপিকে তুলোধোনা করে নারীর ক্ষমতায়ন নিয়েও মুখ খুলেছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status