ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের পক্ষে শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: Sunday, 13 February, 2022, 5:29 PM

বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের পক্ষে শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের পক্ষে শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) কয়েকটি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধে ভর্তিচ্ছুদের দাবির মধ্যেই ইতিবাচক মত দিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বিশ্ববিদ্যালয়ে ‘সেকেন্ড টাইম’ ভর্তির সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, ‌‘আমরা যদি একেবারে বৈশ্বিক পরিস্থিতি, বিশ্বমানের কথা চিন্তা করি, তাহলে আসলে কোনো ‘বার’ থাকার কথা না। কিন্তু আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলো ঠিক করেছে একবারের বেশি না, আগে দুবার দেওয়া যেত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একবার দেওয়ার পর আরও সুযোগ ছিল। এখন সেই সুযোগ রাখা হচ্ছে না। এটি বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব সিদ্ধান্ত। তারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আমরা বিষয়গুলো নিয়ে তাদের সঙ্গে কথা বলেছি। ইউজিসির সঙ্গেও কথা বলেছি।’

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে রবিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

দীপু মনি বলেন, ‘আমরা মনে করি শিক্ষার্থীদের সুযোগ যদি বাড়াই তাতে তো অসুবিধা নেই। আপনি যে মেধার শিক্ষার্থী নেবেন আপনি তো সেই মেধার শিক্ষার্থী নিচ্ছেন। আপনি তো তার থেকে মেধার মান কমিয়ে নিচ্ছেন না। আপনি যদি একাধিক সুযোগ দিয়ে একই মেধার শিক্ষার্থীকে নেন তাহলে সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আপত্তি থাকা উচিত না। আমরা যেমন কারিগরি শিক্ষার ক্ষেত্রে বয়সের যে বাধা ছিল সেটাও তুলে দিয়েছি।’  

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা যারা বিশ্বে বিভিন্ন জায়গায় পড়ার সুযোগ পেয়েছি, বিভিন্ন বয়সে পড়েছি। সেখানে কোথাও কখনো বয়স, কতদিন মাঝখানে ব্রেক অব স্ট্যাডি আছে- এগুলোর কোনোটাই কোনো বাধা হয়ে দাঁড়াইনি। আমাদেরও এক সময় হয়তো সেই জায়গায় যেতে হবে। এখন সেটা কি এখনই যেতে পারব নাকি আরও কিছু সময় লাগবে সেটা হয়তো আমাদের বিবেচনার বিষয়। শিক্ষাকে সবার জন্য যেন আমরা যে কোনো পর্যায় থেকে যে কেউ একটা উচ্চশিক্ষার সুযোগ পায় সেই সুযোগটা আমাদের করে দিতে হবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status