ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
রশিদ-নবিকে ছাড়াই ঢাকায় আফগানিস্তান ক্রিকেট দল
অনলাইন ডেস্ক
প্রকাশ: Sunday, 13 February, 2022, 11:48 AM

রশিদ-নবিকে ছাড়াই ঢাকায় আফগানিস্তান ক্রিকেট দল

রশিদ-নবিকে ছাড়াই ঢাকায় আফগানিস্তান ক্রিকেট দল

বাংলাদেশে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে তারা। তবে দলে নেই আফগানিস্তানের দুই তারকা খেলোয়াড়। তারা হলেন লেগ স্পিনার রশিদ খান ও অলরাউন্ডার মোহাম্মদ নবি।

মূলত সিরিজ শুরুর ১০ দিন আগেই বাংলাদেশে এসেছে আফগান দল। এর কারণ সিলেটে এক সপ্তাহের ক্যাম্প। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বিসিবিকে এক সপ্তাহের ক্যাম্পের প্রস্তাব দেয় আফগানিস্তান। বিসিবিও তাদের প্রস্তাবে সাড়া দেয়। দলটি রাজধানীর একটি হোটেলে শনিবার রাতে অবস্থান করেছিল। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেটে চলে যাবেণ তারা।
১৯ ফেব্রুয়ারি পর্যন্ত আফগানিস্তানের ক্যাম্প চলবে সিলেটে। সিলেটের দুটি মাঠ ব্যবহারে অনুমতি দেওয়া হয়েছে। ১৮ ফেব্রুয়ারি নিজেদের মধ্যে একটি ম্যাচ খেলবে সিলেটের মূল মাঠে। এরপর চট্টগ্রামে চলে যাবে সফরকারী দল। সেখানেই হবে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

২৩ ফেব্রুয়ারি হবে প্রথম ওয়ানডে। একদিন বিরতির পর দ্বিতীয় ওয়ানডে খেলবে দুই দল। তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। ম্যাচগুলো শুরু হবে সকাল এগারটায়। ঢাকায় দুইটি টি-টোয়েন্টি হবে ৩ ও ৫ মার্চ। বেলা ৩টায় শুরু হবে ম্যাচ।

দলের সঙ্গে না এলেও রশিদ ও নবি ওয়ানডে সিরিজের আগেই আসবেন বাংলাদেশে। তাদের আগমনের সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি। সরাসরি দলের সঙ্গে চট্টগ্রামে যোগ দেওয়ার কথা রয়েছে এ দুই তারকা ক্রিকেটারের। আফগানিস্তান সিরিজের পূর্ণাঙ্গ সূচি-

প্রথম ওয়ানডে : ২৩ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)
দ্বিতীয় ওয়ানডে : ২৫ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)
তৃতীয় ওয়ানডে : ২৮ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)

প্রথম টি-২০ : ৩ মার্চ, ঢাকা (দুপুর ৩টা)
দ্বিতীয় টি-২০ : ৫ মার্চ, ঢাকা (দুপুর ৩টা)

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status