ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাজারে এবার ‘পুষ্পা শাড়ি’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 13 February, 2022, 10:28 AM

বাজারে এবার ‘পুষ্পা শাড়ি’

বাজারে এবার ‘পুষ্পা শাড়ি’

আল্লু অর্জুন অভিনীত দক্ষিণি সিনেমা ‘পুষ্পা : দ্যা রাইজ’ তুমুল জনপ্রিয়তা পেয়েছে, এতে কোনো সন্দেহ নাই। পুষ্পা জ্বরে আক্রান্ত পুরো ভারত এবং ছবিটি চারদিক থেকে প্রশংসা কুড়িয়েছে।

ছবিটির গানের সঙ্গে মানুষের নাচ অথবা আল্লু অর্জুনের সংলাপ নকল করার ভিডিওতে সয়লাব ইন্টারনেট। কিন্তু এতসব উন্মাদনা ছাপিয়ে এবার জানা গেল ভারতের গুজরাটের সুরাটে পুষ্পা ছবিটির পোস্টার প্রিন্টের শাড়ি নিয়ে এসেছেন ডিজাইনাররা।

সুরাটের কাপড়ের বাজারটি পোশাকের বিশাল বৈচিত্র্যের জন্য বিখ্যাত। সেখানকার ‘চরঞ্জিত ক্রিয়েশন’ নামে একটি দোকানের কারিগররা পুষ্পার পোস্টারের প্রিন্টের শাড়ি তৈরি করেছেন।

দোকানটির মালিক চরণপাল সিং জানান, সিনেমার জনপ্রিয়তা দেখে এই অনন্য ধারণা পেয়েছেন। তিনি শাড়ির কয়েকটি নমুনা তৈরি করেছেন এবং এর ছবিগুলো তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন। আর দ্রুতই দেশটির পোশাক ব্যবসায়ীদের কাছ থেকে ব্যাপক অর্ডার আসতে শুরু করে।

চরণপাল সিং বলেন, রাজস্থান, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং ছত্তিশগড়ের মতো বড় রাজ্য থেকে তার পুষ্পা শাড়ির অর্ডার আসছে।

ইতোমধ্যে নতুন এই শাড়ির ছবি অনলাইনে ভাইরাল হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status