ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
এক মাসেও উদ্‌ঘাটিত হয়নি অপি হত্যার রহস্য
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 12 February, 2022, 8:05 PM

এক মাসেও উদ্‌ঘাটিত হয়নি অপি হত্যার রহস্য

এক মাসেও উদ্‌ঘাটিত হয়নি অপি হত্যার রহস্য

এক মাস পেরিয়ে গেলেও উদঘাটন হয়নি পটুয়াখালীর মির্জাগঞ্জের কলেজছাত্র অপি হত্যার রহস্য। অধরাই রয়ে গেছে খুনিরা। পুলিশের ধীরগতির তদন্তকে এ জন্য দায়ী করছে পরিবার। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করে বলছে, শিগগিরই খুনিরা ধরা পড়বে।

জানা যায়, পটুয়াখালীর মির্জাগঞ্জের দেউলি সুবিধখালী ইউনিয়নের মধ্য রানীপুর গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল আলতাফ হোসেনের পুত্র আরিফুর রহমান অপি। বরিশাল হাতেম আলী কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র। ২৮শে ডিসেম্বর বেলা ২টায় বন্ধুদের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ।
খোঁজাখুঁজি করে না পাওয়ায় ৩০শে ডিসেম্বর মির্জাগঞ্জ থানায় জিডি করেন পিতা আলতাফ। এর তিনদিন পর ২রা জানুয়ারি পটুয়াখালী সদর থানাধীন চর আকবর এলাকায় পায়রা নদী থেকে প্রথমে অজ্ঞাত হিসেবে অপির লাশ উদ্ধার করে পুলিশ। পরে পরিবার শনাক্ত করে অপির লাশ। এ ঘটনায় অজ্ঞাত আসামি উল্লেখ করে মির্জাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন অপির পিতা।  অপির বোন ইয়াসমিন আক্তার বলেন, পুলিশ অপির বন্ধু একই এলাকার লিমন ও সাব্বিরকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। এরপর থেকেই তারা পলাতক। আমরা যথেষ্ট তথ্য-উপাত্ত পুলিশকে দিয়েছে। কিন্তু এক মাসের বেশি সময় পার হলেও ধরা পড়েনি খুনিরা। অপির বোন ফারজানা আক্তার বলেন, ঘটনার দিন দুপুরে লিমনের বাসায় খেয়েছে। পায়রা নদীর পাড়ে বসে লিমন, সাব্বির, অপি সেলফি তুলেছে। সন্ধ্যায় বাসায় না ফেরায় বারবার লিমনের কাছে গিয়েছি। সে বলেছে, আপনারা বাড়ি যান, হয়তো কোনো বন্ধুর বাড়িতে গেছে। ফিরে আসবে। যেদিন অপির লাশ উদ্ধার হলো সেদিন থেকেই পলাতক ওরা। একমাত্র পুত্রসন্তানকে হারিয়ে অনেকটা বাকহীন অপির পিতা বলেন, একটি সাদা কাগজে পুলিশকে সন্দেহভাজনদের নামের তালিকা দিয়েছি। কিন্তু ফলাফল শূন্য। কান্নাজড়িত কণ্ঠে অপির মা মিনারা বেগম বলেন, একমাত্র পুত্রকে যারা আমার কোল থেকে ছিনিয়ে নিয়েছে। আমি তাদের উপযুক্ত বিচার চাই। মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার  বলেন, খুনিদের শনাক্ত করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তাদের নাম বলা যাচ্ছে না। দু’টি টিম ঢাকায় কয়েকবার হানা দিয়েছে। আশা করি মোবাইল প্রযুক্তি ব্যবহারে খুব শিগগিরই খুনিদের ধরা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status