ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 12 February, 2022, 7:55 PM

যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুক না পেয়ে সোনালী খাতুন (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শফিকুল ইসলামের বিরুদ্ধে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। নিহত সোনালী খাতুন উপজেলার চাপড়া ইউনিয়নের নগর সাঁওতা গ্রামের পূর্বপাড়ার আনিস উদ্দিনের মেয়ে। তার স্বামী শফিকুল কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, অনীক নামে দুই বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে তাদের। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে বিভিন্ন সময় সোনালীকে মারধর করতেন স্বামী শফিকুল। সোনালীর বাবা একজন হতদরিদ্র কৃষক। অভাবের সংসার হলেও মেয়ের সুখের কথা চিন্তা করে কয়েক দফায় জামাইকে টাকা দেন তিনি।

সর্বশেষ দাবি করা যৌতুকের টাকা না পেয়ে শুক্রবার রাতে সোনালীকে নির্মম নির্যাতন করেন শফিকুল। শনিবার ভোরে স্থানীয়রা সোনালীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলম জানান, ভোরের দিকে হাসপাতালে আনার আগেই সোনালীর মৃত্যু হয়েছে। তার মরদেহ মর্গে রয়েছে।

নিহতের ভাই উজ্জ্বল অভিযোগ করে বলেন, ‘যৌতুকের দাবিতে আমার বোন সোনালীকে বিয়ের পর থেকেই নির্মমভাবে নির্যাতন করতো শফিকুল। শুধু সোনালীর মুখের দিকে তাকিয়ে অভাবের পরও বহুবার যৌতুকের দাবি পূরণ করা হয়েছে। সর্বশেষ দাবি করা যৌতুক না পেয়ে পিটিয়ে ও শ্বাসরোধে সোনালীকে হত্যা করা হয়েছে। আমার বোনকে হত্যার জন্য শফিকুলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত স্বামী শফিকুল ইসলামকে আটক করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status