ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
স্বামীর পরকীয়া হাতেনাতে ধরলেন স্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 12 February, 2022, 7:24 PM

স্বামীর পরকীয়া হাতেনাতে ধরলেন স্ত্রী

স্বামীর পরকীয়া হাতেনাতে ধরলেন স্ত্রী

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দুই কর্মচারী অবৈধ সম্পর্কের (পরকীয়া) ঘটনা হাতেনাতে ধরলেন স্ত্রী সামছুন্নাহার বেগম।

শনিবার দুপুরে শহরের কমলপুর এলাকার একটি আবাসিক বিল্ডিংয়ে চারতলায় ফ্ল্যাট বাসায় পরকীয়াতে আসক্ত ঐ দুইজনকে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়। আটককৃত পুরুষ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মোকসেদ আলী ও একই অফিসে মাস্টার রোলে থাকা আয়া কল্পনা বেগম।

পরে আটককৃতদের নিয়ে আসা হয় উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসে আনা হলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার স্বপ্না বেগম।

শিক্ষা অফিসের রুমে কর্মচারী কল্পনা বেগম ও ভুক্তভোগী স্ত্রী সামছুন্নাহার বেগমসহ স্থানীয় লোকজন উপস্থিত হন। এ সময় শিক্ষা অফিসের কর্মচারী মোকসেদ আলীর স্ত্রীর অভিযোগ শুনেন এবং তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন একাডেমিক সুপার।

এ ঘটনায় অভিযুক্ত মোকসেদ আলী জানান, তার স্ত্রীর যন্ত্রণায় বাধ্য হয়ে ঐ নারী সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। তাকে বিয়ে করেছেন, তবে কাবিন রেজিস্ট্রেশন হয়নি বলে স্বীকার করেন।

এদিকে অভিযুক্ত কল্পনা বেগম জানান, আগে তার প্রেম ছিল না। সামছুন্নাহার বেগম আগে থেকে সন্দেহ করলে তারা পরবর্তীতে প্রেমে জড়িয়ে পড়েন। তিন মাস আগে তাদের বিয়ে হয়েছে।

ভুক্তভোগী স্ত্রী সামছুন্নাহার বেগম জানান, দীর্ঘদিন ধরে তারা পরীকীয়া করে যাচ্ছেন।  এ নিয়ে আগেও দরবার হয়েছে উপজেলার তৎকালীন ইউএনও ও শিক্ষা অফিসারের সামনে। কেউ তখন তাকে পাত্তা দেয়নি। আজ হাতেনাতে এক রুম থেকে তাদের আটক করা হয়। তাদের ২৩ বছর সংসার জীবনে উপযুক্ত ২ মেয়ে ও নাবালক ১ ছেলেকে নিয়ে আর্থিক ও মানসিক কষ্টে দিন কাটাচ্ছেন। তিনি এ ঘটনায় জড়িত নারী ও স্বামীর দৃষ্টান্ত শাস্তি ও সঠিক সমাধান চান।

এ বিষয়ে একাডেমি সুপার ভাইজার স্বপ্না বেগম বলেন, শিক্ষা অফিসার স্যার অসুস্থ ছুটিতে রয়েছে। উনি আসলে কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ভুক্তভোগী যদি আইনি পদক্ষেপ নিতে চায় তাহলে তাকে সহযোগিতা করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status