ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
মুস্তাফিজকে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 12 February, 2022, 6:11 PM

মুস্তাফিজকে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস

মুস্তাফিজকে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলামে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

এর আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম তোলা হয় নিলামে। কিন্তু তাকে দলে নেয়নি কেউ। সাকিব দল না পেলেও মুস্তাফিজ ঠিকই দল পেলেন।

গত আসরে মুস্তাফিজকে দলে ভেড়ায় রাজস্থান রয়্যালস। আর  এবার তাকে নিল দিল্লি ক্যাপিটালস।

এবারের নিলামে মুস্তাফিজের ভিত্তি মূল্য ধরা হয়েছিল ২ কোটি রুপি। আর তাকে তার ভিত্তি মূল্যেতেই কিনে নেয় দিল্লি। অন্য কোনো দল তার জন্য আগ্রহ দেখায়নি।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ভিত্তি মূল্যও ছিল ২ কোটি রুপি । কিন্তু তার জন্য দর হাঁকায়নি কেউ।  ফলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান অবিক্রিত থেকে যান।

তবে শনিবার সাকিবকে কেউ না  কিনলেও সাকিবের আইপিএল খেলার সুযোগ এখনো শেষ হয়ে যায়নি।

কারণ যে সব খেলোয়াড় অবিক্রিত রয়ে গেছেন তাদের রোববার ফের কেনার সুযোগ পাবে দলগুলো। ওইদিন তাদের জন্য দর হাঁকাতে পারবে সবগুলো ফ্র্যাঞ্চাইজি।

২০১৮ সালে ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলকে দলে নেয়নি কোনো দল। পরে তার ২ কোটি ভিত্তি মূল্যতে কিংস এলিভেন পাঞ্জাব দলে ভিড়িয়েছিল।

এদিকে বড়  তারকাদের মধ্যে শনিবার সাকিব ছাড়াও অবিক্রিত রয়ে গেছেন সুরেশ রায়না, ডেভিড মিলার ও স্টিভ স্মিথ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status