ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
আর কখনো এফডিসিতে পা রাখবেন না রুবেল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 12 February, 2022, 6:37 PM
সর্বশেষ আপডেট: Saturday, 12 February, 2022, 6:41 PM

আর কখনো এফডিসিতে পা রাখবেন না রুবেল

আর কখনো এফডিসিতে পা রাখবেন না রুবেল

করোনাকালীন সময়ে মৃতপ্রায় এফডিসিকে জাগিয়ে তুলল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। শুধু জাগিয়েই তুলেনি, রীতিমতে চাঙা করে তুলেছে। পত্রিকার প্রথম পাতার খবরে থাকে এফডিসির পরিস্থিতি নিয়ে সংবাদ।

আর এ সবই হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে। যদিও প্রকাশিত সব খবরের বেশিরভাগই নেতিবাচক। যেখানে অভিনয়শিল্পীদের মাঝে বিভেদ, হিংসা, অপপ্রচার চালানোর চিত্র ফুটে উঠেছে।

এসব বিষয় স্বীকার করে প্রচণ্ড রকমের হতাশ হয়েছেন এক সময়ের অন্যতম অ্যাকশন হিরো মাসুম পারভেজ রুবেল।

অভিমানে এ তারকা জানিয়েছেন, এফডিসিতে আর কখনো পা না রাখতে চেষ্টা করবেন।

এবারের শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ প্যানেলের হয়ে সহসভাপতি পদের প্রার্থী হন চিত্রনায়ক রুবেল।  ডিপজলের সঙ্গে জয়ী হয়েছেন তিনিও।

তবে নির্বাচনের আগে ও ফলাফল ঘিরে কাদা ছোড়াছুড়ি, অভিযোগ, মামলার ঘটনায় বিরক্ত ও  বিব্রত তিনি।  বিষয়টিকে চরম নোংরামি বলে মন্তব্য করেছেন এ চিত্রনায়ক।

রুবেল বলেন, ‘অনেকবার নির্বাচন করে আমার ভালো অভিজ্ঞতা হয়েছে। সেসব নির্বাচনে যা দেখেছি, সেই তুলনায় এবারের নির্বাচনের মতো এমন নোংরামি কোনো দিনও দেখিনি। আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির উন্নয়ন দেখতে চাই। সেটা করতে সংগঠন এগিয়ে যাক। যে কোনো অবস্থান থেকে আমি সবার স্বার্থে সব সময় আছি। কিন্তু এখন যে হারে কাদা ছোড়াছুড়ি হচ্ছে এসব বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে।  সারা দেশের মানুষ এখন আমাদের নিয়ে হাসাহাসি করে। আমি হাসাহাসির পাত্র হতে চাই না। এসব অবস্থায় আমি চেষ্টা করব এফডিসিতে আর পা না দিতে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status