ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
পিস্তলসহ সন্ত্রাসী আটক
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি
প্রকাশ: Saturday, 12 February, 2022, 5:56 PM

পিস্তলসহ সন্ত্রাসী আটক

পিস্তলসহ সন্ত্রাসী আটক

যশোরের অভয়নগরে অস্ত্রসহ বিল্লাল শেখ (৪০) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের একটি রাইস মিলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক বিল্লাল হোসেন উপজেলার পাঁচুড়িয়া গ্রামের আবদুল জলিল শেখের ছেলে।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, আটক বিল্লাল হোসেন এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। সে এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার করে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল। শুক্রবার রাতে বিল্লাল হোসেন একটি পিস্তল নিয়ে যশোর-খুলনা মহাসড়কের পাশে একটি রাইস মিলের সামনে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান জব্দ করা হয়।

অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান দৈনিক নতুন সময়ের যশোর জেলা প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিন তুহিনকে জানান, অস্ত্র আইনে মামলা হওয়ার পর র‌্যাবের হাতে আটক হওয়া আসামিকে শনিবার দুপুরে যশোর জেল হাজতে পাঠানো হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status