ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
আইপিএল: দিল্লিতে খেলবেন ওয়ার্নার, ব্যাঙ্গালুরে ডু প্লেসিস
অনলাইন ডেস্ক
প্রকাশ: Saturday, 12 February, 2022, 3:43 PM

আইপিএল: দিল্লিতে খেলবেন ওয়ার্নার, ব্যাঙ্গালুরে ডু প্লেসিস

আইপিএল: দিল্লিতে খেলবেন ওয়ার্নার, ব্যাঙ্গালুরে ডু প্লেসিস

এবারের আইপিএলে অজি তারকা ডেভিড ওয়ার্নারকে ৬ কোটি ২৫ লাখ রুপিতে ওয়ার্নারকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। এর আগে, গত আসরে সানরাইজার্স হায়দ্রাবাদে খেলেছেন এ অজি তারকা। দলটির অধিনায়কও ছিলেন তিনি।

অপরদিকে, দক্ষিণ আফ্রিকার ব্যাটার ফাফ ডু প্লেসিকে আর দেখা যাবে না চেন্নাই সুপার কিংস য়ের জার্সিতে। এবারের আসরে তাকে দেখা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে। নিলামে তাকে ৭ কোটি রুপিতে কিনে নেয় ব্যাঙ্গালুরু।
ভারতের বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা অকশন। আজ শনিবার শুরু হয়েছে এই নিলাম। দুই দিনের এই মেগা অকশন চলবে রবিবার রাত পর্যন্ত।

ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং সচিব জয় শাহের উপস্থিতিতে এ নিলামে অংশ নিয়েছে ১০ ফ্রাঞ্চাইজি। নতুন ফ্রাঞ্চাইজি হিসেবে এবার যুক্ত হয়েছে গুজরাট টাইটানস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

এবার আইপিএলে মোট ৫৯০ জন ক্রিকেটার নিলামের তালিকায় আছে। এর মধ্যে ৩৭০ জন ক্রিকেটার ভারতীয়। ২২০ জন বিদেশি। ইতোমধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির তারকাদের দলে ভেড়ানো শুরু করেছে ফ্রাঞ্চাইজিরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status