ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
মেঝেতে পড়ে গেলেন নিলাম আহ্বানকারী, আইপিলের নিলাম বন্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: Saturday, 12 February, 2022, 3:22 PM

মেঝেতে পড়ে গেলেন নিলাম আহ্বানকারী, আইপিলের নিলাম বন্ধ

মেঝেতে পড়ে গেলেন নিলাম আহ্বানকারী, আইপিলের নিলাম বন্ধ

ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম আহ্বানকারী হাফ এডমিডেস চেতনা হারিয়ে মেঝেতে পড়ে গেছেন। নিলাম ডাকতে ডাকতে হঠাৎই মেঝেতে পড়ে যান তিনি। আপাতত নিলাম ডাকা বন্ধ রয়েছে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। কেন এমন ঘটনা ঘটেছে তা সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

শ্রীলঙ্কার ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে নিলাম আহ্বান করেছিলেন হাফ এডমিডেস। এক পর্যায়ে ১০ কোটি রুপি ছাড়িয়ে যায় হাসারাঙ্গার দাম। কিন্তু দর চূড়ান্ত হওয়ার আগেই মেঝেতে লুটিয়ে পড়েন হাফ এডমিডেস।

আজ শনিবার বেঙ্গালুরুতে শুরু হয় আইপিএলের নিলাম। এরইমধ্যে বিক্রি হয়েছেন শিখর ধাওয়ান, প্যাট কামিন্স, জেসন হোল্ডার, ট্রেন্ড বোল্টসহ বেশ কয়েকজন ক্রিকেটার। প্রথম দিনের নিলামে দল পাননি বাংলাদেশের সাকিব আল হাসান ও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status