ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন রোনালদোর ছেলে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 12 February, 2022, 2:37 PM

ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন রোনালদোর ছেলে

ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন রোনালদোর ছেলে

ক্রিশ্চিয়ানো রোনালদো যে ক্লাবের হয়ে মহাতারকা হয়ে ওঠার পথে যাত্রা শুরু করেছিলেন, সেই ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে তার বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র। সে নিজেও পেয়েছে বাবার সেই বিখ্যাত ৭ নম্বর জার্সি।

রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেস বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেখানে তার সঙ্গে রোনালদো লেখা ইউনাইটেডের ৭ নম্বর জার্সি হাতে দেখা যায় ১১ বছর বয়সী ক্রিস্তিয়ানো রোনালদো জুনিয়রকে।

জর্জিনা লিখেছেন, আমাদের স্বপ্নগুলো একসঙ্গে অনুসরণ করছি। মা তোমাকে ভালোবাসে। ইউনাইটেড কর্তৃপক্ষ ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়রের সঙ্গেই আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয় একাডেমিতে যোগ দেওয়া আরেক তরুণ প্রতিভা গাব্রিয়েলকে।

কিছুদিন আগে ছেলের সঙ্গে নিজের অনুশীলনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন রোনালদো। সেখানে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা লেখেন, বর্তমান ও ভবিষ্যত।

২০২০ সালে একবার পর্তুগিজ ফরোয়ার্ড বলেছিলেন, তার ছেলে ফুটবলে ক্যারিয়ার গড়তে পারবে কি-না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। আমার ছেলে একজন দুর্দান্ত ফুটবলার হবে কি-না, আমরা দেখব। সে এখনও সেই পর্যায়ে নেই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status