ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
মীনা কুমারীকে দেখেই শিখেছি সব : আলিয়া
নতুন সময় প্রতিবেদন
প্রকাশ: Friday, 11 February, 2022, 7:44 PM

মীনা কুমারীকে দেখেই শিখেছি সব : আলিয়া

মীনা কুমারীকে দেখেই শিখেছি সব : আলিয়া

ঝলমলে, চনমনে আলিয়া ভাট নন। তিনি এখন ‘গঙ্গুবাই’। মুম্বাইয়ের যৌনপল্লি কামাথিপুরার দাপুটে কর্মী। নতুন ছবি ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র যে চরিত্রের জন্য আমূল বদলে গিয়েছেন আলিয়া নিজেই। সৌজন্যে মীনা কুমারী। বেশ কয়েক দশকে বলিউডের রাজপাট ছিল যার হাতে, সেই ‘ট্র্যাজেডি কুইন’ মীনা কুমারীই এখন আলিয়ার পাখির চোখ।

পরিচালক সঞ্জয় লীলা বনশালির নির্দেশ, কালজয়ী নায়িকার ঢঙেই অতীতের নায়িকাদের চলন-বলন, আভিজাত্য তুলে আনতে হবে নিজের অভিনয়ে। অক্ষরে অক্ষরে সেটাই মেনেছেন আলিয়া।


মীনা কুমারীকে দেখেই শিখেছি সব : আলিয়া

মীনা কুমারীকে দেখেই শিখেছি সব : আলিয়া

মীনা কুমারীর ছবি তাই মন দিয়ে দেখেছেন আলিয়া।
তার কথায়, যেভাবে পর্দায় মীনা কুমারী ফুটিয়ে তুলতেন নানা অভিব্যক্তি, যেভাবে গান গাইতেন, যেভাবে তার দুই চোখ ভরা থাকতো দুঃখে, তবু মুখের ভাষায় ফুটে উঠত মানসিক জোর— সবটাই আমায় শিখে নিতে বলেছিলেন সঞ্জয় স্যার। আমিও সেটাই করেছি।

শুধু মীনা কুমারী নন, যৌনপল্লির কর্ত্রীর চরিত্র জীবন্ত করে তুলতে শাবানা আজমির দ্বারস্থ হয়েছেন আলিয়া। যৌনপল্লির কাহিনীতে শাবানার ‘মান্ডি’ ছবিটিও দেখেছেন ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র নায়িকা। সেই ছবিতে শাবানা ছাড়াও ছিলেন আলিয়ার মা সোনি রাজদান।

দেখেছেন পরিচালক সঞ্জয়ের আগের সবক’টি ছবিও। সেই অধ্যবসায় বিফলে যায়নি। সঞ্জয় ও বাকি গোটা ইউনিট বলছে, এ ছবিতে তাক লাগিয়ে দেওয়ার মতো অভিনয় করেছেন আলিয়া।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status