ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাবা হওয়ার পর মর্নিং মুড কেমন জানালেন নিক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 12 February, 2022, 12:04 PM

বাবা হওয়ার পর মর্নিং মুড কেমন জানালেন নিক

বাবা হওয়ার পর মর্নিং মুড কেমন জানালেন নিক

আলোচিত দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস জীবনের একটি আনন্দময় সময় পার করছেন। সম্প্রতি সারোগেসির মাধ্যমে বাবা-মা হয়েছেন তারা। এতে বদলে গেছে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনামের প্রত্যাহিক রুটিনও। তবে বাবা হওয়ার পর দিনগুলো ভালো রাখতে নিক কি করেন তা নিজেই জানালেন ভক্তদের।

ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন নিক জোনাস। পরনে সবুজ সাদা জামা, হাতে এক কাপ কফি। তাকে বলতে শোনা গেছে, ‘লেটস মেক ইট এ গ্রেট ডে’ অর্থাৎ আজকের দিনকে সুন্দর করে তুলতে হবে।

ঘুম থেকে উঠেই ছোট্ট মেয়েকে সারাদিনের জন্য সামলাতে হলে কত কিই না করতে হয়। ভিডিওর ক্যাপশনে লিখেছেন মর্নিং মুড। সঙ্গেই বাড়ির অন্দরের বেশকিছু দৃশ্যও দেখা গেছে সে ক্লিপে।

পরিবারে নতুন সদস্য আসার পর ভক্তদের কাছ থেকে ব্যক্তিগত সময় চেয়ে নিয়েছেন দুজনেই। সর্বশেষ নিক এবং প্রিয়াঙ্কাকে লস অ্যাঞ্জেলেসে দেখা গিয়েছিল। হাজার শুভেচ্ছাবার্তা পেয়েছেন তারা।

এদিকে সারোগেসির মতো সেনসেটিভ ইস্যু নিয়ে জলঘোলা করেছেন অনেকেই। তবে দুজনের পরিবারের পক্ষ থেকেও খুশি জোয়ার বইছে। অন্যদিকে ব্যক্তিগত এবং কর্মজীবনে সফল প্রিয়াঙ্কা কতটা সুপার মম হয়ে উঠতে পারেন এখন সেটাই দেখার অপেক্ষায় ভক্তরা।

উল্লেখ্য, নেটফ্লিক্সে রোস্টিং শো উপলক্ষেই প্রিয়াঙ্কা ও নিককে একসঙ্গে দেখা যায়। জোনাস পরিবারের অন্যরাও সেখানে উপস্থিত ছিলেন। প্রিয়াঙ্কা শুটে ফিরেছেন বেশ কিছুদিন আগে। আপাতত সন্তানকে লোকচক্ষুর আড়ালেই রেখেছেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status