ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
মানসিকভাবে বিয়ে সেরে নিয়েছি: আলিয়া ভাট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 12 February, 2022, 11:59 AM

মানসিকভাবে বিয়ে সেরে নিয়েছি: আলিয়া ভাট

মানসিকভাবে বিয়ে সেরে নিয়েছি: আলিয়া ভাট

বলিউডের অন্যতম লাভ বার্ড রণবীর কাপুর এবং আলিয়া ভাট। প্রায় পাঁচ বছর ধরে অন্তরঙ্গ সম্পর্ক ও প্রেমের জন্য তারা আলোচিত। কিন্তু ভক্তদের মনে একটাই প্রশ্ন, বিয়ে কবে করছেন তারা?

২০১৭ সালে ‘ব্রক্ষ্মাস্ত্র’এর সেটে একে অপরের সঙ্গে পরিচয় হয় আলিয়া এবং রণবীরের। বছর খানিক লোকচক্ষুর আড়ালে থেকে প্রেম করেছেন এই জুটি। ২০১৮ সালে অভিনেত্রী সোনম কাপুরের রিসেপশন পার্টিতে একসঙ্গে হাজির হয়ে সব জল্পনায় পানি ঢালেন তারা। সম্পর্ককে সবার সামনে নিয়ে আসেন।

২০২০ সালে রাজীব মসান্দকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন, করোনা কাঁটা না হলে ওই বছরই বিয়ে করার পরিকল্পনা ছিল তাদের।

এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীরের এই মন্তব্য সম্পর্কে যখন আলিয়াকে প্রশ্ন করা হয়, তিনি অভিনেতার মন্তব্যের সঙ্গে সহমত জানিয়েছিলেন। বলেন, ‘রণবীর ঠিক কথা বলেছে। আমি ওর সঙ্গে অনেকদিন আগেই মানসিকভাবে বিয়ে সেরে নিয়েছি। সবকিছু একটি কারণে ঘটে। যখনই আমরা বিয়ে করিনা কেন, সেইটা খুব সুন্দরভাবেই ঘটবে’।

আপাতত, ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’ ছবির প্রমোশনে দারুণ ব্যস্ত আলিয়া। এছাড়া তাঁকে ‘ব্রক্ষ্মাস্ত্র’, ‘আরআরআর’ ছবিতে দেখা যাবে। অন্যদিকে, আজই মুক্তি পেল রণবীর কাপুরের আসন্ন সিনেমা ‘শামশেরা’-এর টিজার। এছাড়াও ‘ব্রক্ষ্মাস্ত্র’ ছবিতে প্রথমবার জুটিতে রণবীর-আলিয়া।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status