ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
স্বামী ভাড়া করেছি, বেশ করেছি: রাখি সাওয়ান্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 12 February, 2022, 10:53 AM

স্বামী ভাড়া করেছি, বেশ করেছি: রাখি সাওয়ান্ত

স্বামী ভাড়া করেছি, বেশ করেছি: রাখি সাওয়ান্ত

ছিল রুমাল, হয়ে গেল বেড়াল! অভিনেত্রী রাখি সাওয়ান্তের অবস্থা এখন কিছুটা এমনই। ‘বিগ বস’ শেষ হতেই স্বামী রীতেশকে ‘বন্ধু’ বলে পরিচয় দিতে শুরু করেছেন বলিউডের ড্রামা ক্যুইন।

রীতেশের প্রসঙ্গ উঠতেই গণমাধ্যমকে রাখি বলেন, “আমাদের সম্পর্ক নিয়ে বেশি কিছু বলতে পারব না। ‘বিগ বস’-এর স্টুডিও থেকে বের হওয়ার পর আমরা ভাল বন্ধু। কিছু আইনি জটিলতা কাটাতে হবে। ও এখন সেটাই করছে।”
‘বিগ বস’-এর ১৫তম সিজনে স্বামী রীতেশকে জনসমক্ষে এনেছিলেন রাখি। তাকে নিয়ে ধুমধাম করে প্রবেশ করেছেন ‘বিগ বস’-এর স্টুডিওতে। পরিচয় করিয়েছেন সকলের সঙ্গে। কিন্তু তারপরও রীতেশকে ঘিরে ধোঁয়াশা যেন কাটতে চায়নি। রাখির স্বামীকে নিয়ে সন্দেহ হয় সালমান খানের। তিনি রাখিকে প্রশ্ন করেছিলেন, “ও কি সত্যিই তোমার স্বামী? নাকি ভাড়া করে এনেছ?”

এ প্রসঙ্গে রাখি বললেন, “সকলে বলেছেন আমি আমার স্বামীকে ভাড়া করে এনেছি। যে যা ইচ্ছে বলুক। ভাড়া করে এনেছি, বেশ করেছি। তাতে কী হয়েছে? সুদিনের অপেক্ষায় আছি। আশা করি খুব  শিগগিরই সব ঠিক হয়ে যাবে।”

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status