ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
অভাবের তাড়নায় কাজ চেয়ে চলচ্চিত্র পরিচালকের স্ট্যাটাস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 10 February, 2022, 2:42 PM
সর্বশেষ আপডেট: Thursday, 10 February, 2022, 2:43 PM

অভাবের তাড়নায় কাজ চেয়ে চলচ্চিত্র পরিচালকের স্ট্যাটাস

অভাবের তাড়নায় কাজ চেয়ে চলচ্চিত্র পরিচালকের স্ট্যাটাস

কলকাতার পরিচালক প্রেমাংশু রায়। সাতাশ বছরের নাট্য চর্চার জীবনে এক ডজনেরও বেশি নাট্য পরিচালনা, গোটা দশেক নাটক লেখা, গোটা চল্লিশ নাট্যে অভিনয়, সিনেমার জন্য গান লেখা এবং তৈরি করেছেন চারটি চলচ্চিত্র। কিন্তু করোনার কারণে কাজ না থাকায় দিশেহারা হয়ে কাজ চেয়ে মঙ্গলবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। স্ট্যাটাসটি বিডি২৪লাইভের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘আবার একটা মানবিক আবেদন- আমি কারও কাছে কোনো আর্থিক সাহায্য চাইছি না। যোগ্যতা অনুযায়ী কাজ চাইছি এবং তার বিনিময়ে সম্মানিক অর্থ চাইছি। সিরিয়াল, ওয়েব সিরিজ, সিনেমা যে কোনো জায়গায় লেখা, অভিনয় বা পরিচালনার কাজ চাইছি। দীর্ঘ সাতাশ বছর ধরে নাট্য চর্চার জীবনে এক ডজনেরও বেশি নাট্য পরিচালনা, গোটা দশেক নাটক লেখা, গোটা চল্লিশ নাট্যে অভিনয়, সিনেমার জন্য গান লেখা এবং চারটে পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র (ফিচার ফিল্ম) পরিচালনা করেছি। যে ছবিগুলোর গল্প ও চিত্রনাট্য আমার লেখা। আমার শেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল ‘চিলেকোঠা’। যে ছবিটি ‘সিডনি চলচ্চিত্র উৎসব’ এ শ্রেষ্ঠ ছবি, শ্রেষ্ঠ চিত্রনাট্য ও শ্রেষ্ঠ অভিনেতার (ঋত্বিক চক্রবর্তী) পুরস্কার পায়।

কিন্ত দীর্ঘদিন লকডাউন ও প্রযোজকের অভাবে আমি দীর্ঘদিন কর্মহীন। আমার সংসার চলছে না। আমি লেখা, পরিচালনা ও অভিনয় ছাড়া সত্যিই কোনো কাজ জানি না যেটা দিয়ে পেটের ভাত জোগাড় করা যায়। আর শুধুই নাটকে কাজ করেও পেটের ভাত জোগাড় হয় না। আমি সিরিয়াল বা ওয়েব সিরিজের জগতে সত্যিই কাউকে চিনি না। আর চলচ্চিত্র জগতের যেসব প্রযোজকদের চিনি বা কাজ করেছি, তারা এখন কাজ করছেন না। তাই এই মানবিক আবেদন। যদি সত্যিই কেউ দয়া করে সঠিক কাজ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন, আমি কৃতজ্ঞ থাকব। বিঃ দ্রঃ: আমার যোগ্যতা বিচার করে কাজ দেবেন। যোগ্যতাহীন হলে সাথে সাথে বাদ দিয়ে দেবেন।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status