ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বিপিএলের পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 10 February, 2022, 2:02 PM

বিপিএলের পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়

বিপিএলের পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়

জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। বুধবার সিলেটের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক জয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে দলটি। বিপিএলে দুইবার শিরোপাধারী দল কুমিল্লার পয়েন্ট এখন ৮ ম্যাচে ১১।

সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বরিশাল। ৯ ম্যাচে ৬ জয় নিয়ে তাদের পয়েন্ট ১৩। তবে এবারের বিপিএলে আশানুরূপ পারফর্ম করতে পারেনি সিলেট। নিজেদের প্রথম আট ম্যাচের মধ্যে ৬টিতে হেরে আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় রবি বোপারার দল।

বুধবারও নিজেদের নবম ম্যাচে ঘরের মাঠ সিলেটেই হেরে গেল দলটি। টেবিলের তলানিতে থাকা দলটির পয়েন্ট মাত্র ৩।

৬ দলের টুর্নামেন্টে এখন পর্যন্ত বাদ পড়ার তালিকায় নাম তুলেছে কেবল সিলেট সানরাজার্স। বাকি ৩ দল খুলনা টাইগার্স, মিনিস্টার ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে মধ্য থেকে ২ দল পাবে প্লে-অফের টিকিট।

 এ পর্যন্ত মাঠে গড়ানো ২৬ ম্যাচের লড়াইয়ে এগিয়ে আছে মিনিস্টার ঢাকা। ৯ ম্যাচে সমান ৪ জয় ও পরাজয় নিয়ে তাদের পয়েন্ট ৯।বাকি দুই দলের পয়েণ্ট সমা ৮ করে।

প্লে-অফ নিশ্চিতের লড়াইয়ে প্রথমে কুমিল্লার মুখোমুখি হবে খুলনা। অবশ্য সেই ম্যাচে খুলনা হেরে গেলেও সুযোগ থাকবে মুশফিকদের।

কারণ চট্টগ্রাম তাদের শেষ ম্যাচে সিলেটের মুখোমুখি হবে। ম্যাচটি সিলেটের জন্য কেবল আনুষ্ঠানিকতার।

সেই ম্যাচে চট্টগ্রাম জিতলেও খুলনার সুযোগ থাকবে। শেষ ম্যাচ জিতে শেষ চারে যাওয়ার সুযোগ পেতে পারে খুলনা। কারণ রান রেটে এখন চট্টগ্রামের চেয়ে এগিয়ে আছে মুশফিকের দল।

এদিকে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বরিশালের মুখোমুখি হবে ঢাকা। শুক্রবারের এই ম্যাচে জয় পেলেই প্লে-অফে উঠে যাবে মাহমুদউল্লাহর ঢাকা।  

প্লে-অফের টিকিট কাটতে কেবল চ্যালেঞ্জের মুখোমুখি চট্টগ্রাম। নিজেদের শেষ ম্যাচে জয় তো পেতেই হবে তাদের, পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্যদের ফলাফলের দিকে।
বিপিএলের পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়

বিপিএলের পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status