ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩
আমার নিজের ভোট গেল কোথায়, চেয়ারম্যান প্রার্থীর প্রশ্ন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 9 February, 2022, 11:16 PM

আমার নিজের ভোট গেল কোথায়, চেয়ারম্যান প্রার্থীর প্রশ্ন

আমার নিজের ভোট গেল কোথায়, চেয়ারম্যান প্রার্থীর প্রশ্ন

সপ্তম ধাপের ইউপি নির্বাচনে নিজের দেওয়া ভোটটিও খুঁজে না পাওয়ার অভিযোগ তুলেছেন চেয়ারম্যান পদ প্রার্থী ও বর্তমান ৯নং ওয়ার্ডের সদস্য রবিউল ইসলাম রানা।

৭ ফেব্রুয়ারি (সোমবার) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে রবিউল ইসলাম রানা তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে তিনি কোনো ভোট না পেলেও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভূপেন চন্দ্র মণ্ডল (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ৮৯৩, আজিজুল হক (মোরগ প্রতীক) পেয়েছেন ৬৮২ ভোট ও ময়নুল ইসলাম (আপেল প্রতীক) পেয়েছেন ৭৩৫ ভোট।

রবিউল ইসলাম রানার অভিযোগ, তিনি ও তার স্ত্রী, পরিবারের অন্যান্য সদস্য, আত্মীয়-স্বজন, তার কর্মী-সমর্থক ও এজেন্টরা তাকে ভোট দিলেও ফলাফল ভোট শূন্য দেখাচ্ছে।

এসময়, আমার দেওয়া ভোট গেল কোথায় বলে প্রশ্ন তোলেন এই প্রার্থী।

এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম বলেন, বিষয়টি সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার বলতে পারবেন। তবে তিনি চাইলে আদালতের আশ্রয় নিতে পারেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status