ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩
ভোট না দেওয়ায় সালিশ বসিয়ে ভোটারকে নির্যাতন, জরিমানা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 9 February, 2022, 11:10 PM

ভোট না দেওয়ায় সালিশ বসিয়ে ভোটারকে নির্যাতন, জরিমানা

ভোট না দেওয়ায় সালিশ বসিয়ে ভোটারকে নির্যাতন, জরিমানা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ইউপি নির্বাচনে সদস্য পদে মো. সিদ্দিকুর রহমানকে ভোট না দেওয়ায় একই ওয়ার্ডের মাওলানা মমিনুল ইসলামকে সালিশি বৈঠকে ডেকে নির্যাতন ও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে বুধবার বিকালে ভুক্তভোগী মাওলানা মমিনুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বরাবর একটি লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগী মাওলানা মমিনুল ইসলাম জানান, গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদে নির্বাচন করেন মো. সিদ্দিকুর রহমান। ওই নির্বাচনে তিনি তাকে ভোট না দেওয়ায় নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছিল সিদ্দিকুর রহমানের লোকজন।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকালে সদ্য নির্বাচিত সিদ্দিকুর রহমান মেম্বার ও তার লোকজন সালিশি বৈঠক ডাকে। ওই বৈঠকে নির্বাচনে তাকে ভোট না দেওয়ায় মাওলানা মমিনুল ইসলামকে শারীরিক নির্যাতন করে সিদ্দিকুর রহমান মেম্বারের লোকজন। এ সময় মমিনুল ইসলামের মা আসিয়া খাতুন (৮০) তার ছেলের পক্ষে সালিশিদের পায়ে ধরে ক্ষমা চাইলেও মাওলানা মমিনুল ইসলাম ও তার বড় ভাই মো. রফিকুল ইসলামকে কান ধরিয়ে ওঠবস করায় ও ২ লাখ টাকা জরিমানা করে।

এ দিকে অভিযুক্ত সিদ্দিকুর রহমান মেম্বার জানান, আমি সালিশি বৈঠকে ছিলাম। জরিমানার কথাটি শুনেছি।

এ ব্যাপার সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জহিরুল হক বলেন, বিষয়টি আমি শুনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বরাবর ঘটনার বিষয়টি উল্লেখ করে ভুক্তভোগী মাওলানা মমিনুল ইসলাম একটি লিখিত অভিযোগ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status