ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
প্রাপ্তবয়স্ক ক‌নটেন্ট নিয়ে নতুন ফিচার আনছে টিকটক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 February, 2022, 7:05 PM

প্রাপ্তবয়স্ক ক‌নটেন্ট নিয়ে নতুন ফিচার আনছে টিকটক

প্রাপ্তবয়স্ক ক‌নটেন্ট নিয়ে নতুন ফিচার আনছে টিকটক

প্রাপ্তবয়স্ক কনটেন্ট থেকে কিশোরবয়সী ব্যবহারকারীদের দূরে রাখতে চায় টিকটক। বয়সভেদে কনটেন্টের শ্রেণীবিন্যাস নির্ধারণের জন্য নতুন ফিচার আনতে যাচ্ছে প্র‌তিষ্ঠান‌টি।

গত কয়েক বছরে তরুণ ও কিশোর বয়সীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে টিকটক। কমবয়সী ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্য অগ্রাহ্য করার অভিযোগে সম্প্রতি বিপাকে পড়েছে সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যমগুলো। তাই এ নি‌য়ে টিকটক‌কে কিছু স‌চেতন দেখা যা‌চ্ছে।

সম্প্রতি চীনের টেক জায়ান্ট বাইটড্যান্সের মালিকানাধীন প্রতিষ্ঠানটি বলছে, সিনেমা এবং গেইমিং খাতে যে রেটিং মান প্রয়োগ করা হয়, তার ভিত্তিতেই নিজস্ব মান নির্ধারণের চেষ্টা করছে তারা। কনটেন্ট শুধু প্রাপ্তবয়স্করা দেখতে পাবেন কি না, নির্মাতাদের জন্য সেটি নির্ধারণ করে দেওয়ার ফিচার নিয়েও পরীক্ষা চালানোর কথা জানিয়েছে টিকটক।

‌প্রতিষ্ঠানটি এরই ম‌ধ্যে প্রাপ্তবয়স্কদের উপযোগী কনটেন্টে অপ্রাপ্তবয়স্কদের প্রবেশাধিকার কিভাবে ঠেকানো যায়, সে বিষয়ে ছোট পরিসরে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। এক্ষেত্রে ব্যবহারকারী নিজে এবং অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের অভিভাবকদের মাধ্যমে কনটেন্ট ‘রেসট্রিকটেড’ করে রাখার সম্ভাব্যতা ও কার্যকারিতা যাচাই করে দেখছে প্রতিষ্ঠানটি।

এ‌দিকে ক্ষতিকর খাদ্যাভাস প্রচারের অভিযোগে বিতর্কিত হয়েছে টিকটক। তবে, প্রতিষ্ঠানটি বরাবরই বলে এসেছে যে এমন কনটেন্ট নিয়মিত মুছে দেয় তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status