ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
আড়ংয়ে চলছে ফাল্গুন ক্যাম্পেইন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 9 February, 2022, 3:38 PM

আড়ংয়ে চলছে ফাল্গুন ক্যাম্পেইন

আড়ংয়ে চলছে ফাল্গুন ক্যাম্পেইন

দেশের অন্যতম প্রধান লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ে চলছে ফাল্গুন/২২ ক্যাম্পেইন। ক্যাম্পেইন চলাকালীন সময়ে আড়ং এবং তাগা ও তাগা ম্যান পণ্য কিনে ক্রেতাগণ গোযায়ান এবং রেডিসন ব্লু এর সৌজন্যে আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন।

এই বছরের ফাল্গুন কালেকশনে রয়েছে আরামদায়ক সুতি কিংবা সিল্কের তৈরি সালোয়ার কামিজ, কুর্তা, শাড়ি, পাঞ্জাবি সহ বাচ্চাদের পোশাক  এর দারুণ সমাহার। আর এই অসাধারন কালেকশন আরও পরিপূর্ণ হবে যখন কেউ পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজাইন করা রুপা, মুক্তা, বা ফ্যাশন অলংকারের নেকলেস সেট, কানের দুল, আঙুলের আংটি কিংবা কারুকাজ করা হাতব্যাগ বেছে নিবেন।

ফাল্গুন/২২ কালেকশনটি আড়ংয়ের সকল আউটলেট aarong.com এবং আড়ং অ্যাপে পাওয়া যাচ্ছে। আড়ং এখন aarong.com এর মাধ্যমে অস্ট্রেলিয়া, জার্মানি, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতে ডেলিভারি করছে।

এই বছরের ফাল্গুন ক্যাম্পেইনের অন্যতম প্রধান উদ্দেশ্য হল দেশীয় এবং আন্তর্জাতিক ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃহৎ আকারে ফাল্গুন উদযাপনে গ্রাহকদের উৎসাহিত করা। ক্যাম্পেইন চলবে ১৪ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status