মার্ক টেলরের নেতৃত্বে সর্বশেষ ১৯৯৮ সালে পাকিস্তান সফর করেছিল অস্ট্রেলিয়া। ২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অজিরা। সফরের জন্য গতকাল (৮ ফেব্রুয়ারি) ১৮ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)|
অ্যাশেজে খেলা দলটাই ধরে রেখেছে অস্ট্রেলিয়া। ওই দলের সঙ্গে বাড়তি সংযোজন শুধু অ্যাশটন অ্যাগার। উপমহাদেশের কন্ডিশন বিবেচনা করেই বাঁহাতি এই স্পিনারকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া। স্পিন বিভাগে আরও আছেন ন্যাথান লিঁও ও মিচেল সোয়েপসন। পূর্ণ শক্তির দল নিয়েই পাকিস্তানে যাচ্ছে অজিরা।
আগামী ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানে পৌঁছে যাবে প্যাট কামিন্সের দল। পরে ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট শুরু হবে। ১২ মার্চ করাচিতে ও ২১ মার্চ লাহোরে যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্ট মাঠে গড়াবে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সিরিজ খেলবে দুই দল।
টেস্টের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। ২৯ মার্চ, ৩১ মার্চ ও ২ এপ্রিল ম্যাচ তিনটি খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া। এই সিরিজও আইসিসি ওডিআই সুপার লিগের অংশ। ৫ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে সফরের একমাত্র টি-২০ ম্যাচটি খেলবে অস্ট্রেলিয়া। ওয়ানডে ও টি-টোয়েন্টির সবগুলো ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে। তবে সীমিত ওভারের দুই ফরম্যাটের জন্য এখনো দল ঘোষণা করেনি অস্ট্রেলিয়া।