ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
মাঠের বাইরে নতুন রেকর্ড গড়লেন রোনালদো
অনলাইন ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 February, 2022, 8:32 AM

মাঠের বাইরে নতুন রেকর্ড গড়লেন রোনালদো

মাঠের বাইরে নতুন রেকর্ড গড়লেন রোনালদো

মাঠের বাইরে এবার নতুন রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইনস্টাগ্রামে ৪০০ মিলিয়ন ফলোয়ার পেরিয়ে গেল এই পর্তুগিজ তারকার। বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রোনালদো। এবার হু হু করে ইনস্টা ফলোয়ারের সংখ্যা বাড়ছে তার। তিনি টপকে গেলেন কাইলি জেনারকে।

বর্তমানে ৪০০ মিলিয়ন ফলোয়ার সিআরসেভেনের। বিশ্বে প্রথম এই রেকর্ডের অধিকারী রোনালদো। এই নজির আর কারোর নেই। গত পাঁচ মাসে একধাপে অনেকটাই বেড়েছে ফলোয়ারের সংখ্যা। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে রোনালদোর ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা ছিল ২৩৭ মিলিয়ন। মাত্র পাঁচ মাসের মধ্যে ১৬৩ মিলিয়ন ফলোয়ার বেড়েছে। দেখা যাচ্ছে পর্তুগিজ তারকা ম্যাণোচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় ইনিংস শুরু করার পর তার ফলোয়ারের সংখ্যা দ্বিগুণ বেড়ে গেছে।

সোশ্যাল মিডিয়ায় লিওনেল মেসিকে অনেকটাই পেছনে ফেলে এগিয়ে গেলেন রোনালদো। ইনস্টাগ্রামে ৩০৬ মিলিয়ন ফলোয়ার নিয়ে তৃতীয় স্থানে আছেন আর্জেন্টাইন তারকা। রোনালদো এবং মেসি ছাড়া প্রথম দশের তালিকায় বিশ্বের আর কোনও ক্রীড়াবিদ নেই। এখনও পর্যন্ত ইনস্টাতে ৩২৪২ টি পোস্ট করেছেন পর্তুগিজ তারকা। তার ফলোয়ারের তালিকা দীর্ঘ হলেও, তিনি খুব বেশিজনকে ফলো করেন না। মাত্র ৫০১ জনকে ফলো করেন রোনালদো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status