ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
আজ রাজধানীর যেসব এলাকায় ১৬ ঘণ্টা থাকবে না গ্যাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 February, 2022, 8:27 AM

আজ রাজধানীর যেসব এলাকায় ১৬ ঘণ্টা থাকবে না গ্যাস

আজ রাজধানীর যেসব এলাকায় ১৬ ঘণ্টা থাকবে না গ্যাস

রাজধানীর বেশ কিছু এলাকায় আজ বুধবার প্রায় ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের কাজের জন্য এসময় গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের কাজের জন্য বুধবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশিন কোম্পানি লিমিটেড।

যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে-

রাজধানীর মানিকনগর, ধলপুর, গোপীবাগ, গোলাপবাগ, আরকে মিশন রোড, অভয়দাস লেন, কেএম দাস লেন, স্বামীবাগ, হাটখোলা রোড, দয়াগঞ্জ, টিকাটুলি, ওয়ারী, নবাবপুর, বলধা গার্ডেন, বনগ্রাম, উত্তর কমলাপুর, দক্ষিণ কমলাপুর, জসিম উদ্দীন রোড এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status