ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ জুলাই ২০২৬ ৫ শ্রাবণ ১৪৩৩
মাদারীপুরে মৎসজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 8 February, 2022, 2:47 AM

মাদারীপুরে মৎসজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

মাদারীপুরে মৎসজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

মাদারীপুরের কালকিনিতে মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবক মানিক সরদার (৩৫)কালকিনি উপজেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন। তিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর গ্রামের আলমগীর সরদারের ছেলে। সোমবার রাত অনুমান সাড়ে ৮টায় দিকে একটি নির্জন স্থানে তাকে কুপিয়ে ফেলে রাখা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার আলীনগর ইউনিয়নের ব্যাবাইজ্জার ঠোডা নামক এলাকার পালরদী নদীর পাশে মানিক সরদারকে কুপিয়ে ফেলে রাখে দুর্বৃত্তরা। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কারা মানিক সরদারকে কুপিয়ে হত্যা করেছে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার রিয়াদ মাহমুদ বলেন, মানিক নামে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় সে মারা গেছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল নিহতের সত্যতা স্বীকার করে বলেন, এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কারা খুন করেছে বিষয়টি তদন্ত সাপেক্ষে জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতা অথবা নির্বাচনী বিরোধের জেরে হত্যা করা হতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status