ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ জুলাই ২০২৬ ১২ শ্রাবণ ১৪৩৩
লতা মঙ্গেশকরের জন্য দুই হাত তুলে দোয়া করলেন শাহরুখ খান!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 7 February, 2022, 11:14 AM

লতা মঙ্গেশকরের জন্য দুই হাত তুলে দোয়া করলেন শাহরুখ খান!

লতা মঙ্গেশকরের জন্য দুই হাত তুলে দোয়া করলেন শাহরুখ খান!

আমির, বিদ্যা বালান, রণবীর কাপুররা পৌঁছেছিলেন লতাকে জীবনের শেষবার শ্রদ্ধার্ঘ্য জানাতে। এদিন দীর্ঘদিন পর জনসমক্ষে এলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান।

মাদক মামলায় ছেলে আরিয়ানের গ্রেফতারি পর্বের সময় থেকেই লাইমলাইট থেকে দূরে থাকছেন শাহরুখ খান। ম্যানেজার পুনম দামানিয়ার সঙ্গে ‘সুরসম্রাজ্ঞী’কে শ্রদ্ধাজ্ঞলি দিলেন কিং খান। এদিন শুধু ফুল দিয়েই লতা মঙ্গেশকরকে শ্রদ্ধার্ঘ্য জানানোর পর তার পায়ে হাত দিয়ে প্রণাম করেন শাহরুখ। তারপর দু’হাত উপরে তুলে আল্লাহর কাছে লতার আত্মার শান্তি কামনা করেন। শাহরুখকের এই ‘দোয়া’ পড়ার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। একই ফ্রেমে শাহরুখের ম্যানেজার পুনম দামানিয়াকে জোর হাতে প্রার্থনা করতে দেখা গেল। নেটিজেনরা ধন্য ধন্য করছেন এই ছবির। সবার মুখেই এক বুলি, ‘এটাই আমার দেশ, আমার ভারত’। এসআরকে ফ্যামেরা মুগ্ধ এই ভাইরাল ছবিতে।

এক নেটিজেন তার ভার্চুয়াল টাইমলাইনে লিখেছেন, ‘একটাই তো মন খান সাহাব, আর কতবার জিতবেন?’

লতা মঙ্গেশকরের শেষকৃত্যে শাহরুখ খানকে সৌজন্য বিনিময় করেছেন ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ শরদ পাওয়ার। এছাড়াও ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকরের সঙ্গেও আলাপচারিতা করতে দেখা যায় শাহরুখকে।

প্রসঙ্গত, করোনা পরবর্তী জটিলতার কারণে মৃত্যু হয়েছে এশিয়ার কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের। শনিবার রাতে মাল্টি অর্গান ফেইলিউর হয় তাঁর। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গত ২৮ দিন ধরে ভর্তি ছিলেন 'কোকিলকন্ঠী'। করোনা এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। রোববার সকালে তিনি চলে যান না ফেরার দেশে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status