ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ফেনসিডিল বিক্রির টাকা ফেরত চেয়ে সংবাদ সম্মেলন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 6 February, 2022, 5:18 PM

ফেনসিডিল বিক্রির টাকা ফেরত চেয়ে সংবাদ সম্মেলন

ফেনসিডিল বিক্রির টাকা ফেরত চেয়ে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় ফেনসিডিল বিক্রি করার টাকা ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যক্তি। এ ঘটনা ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শনিবার বিকেলে কলারোয়া পৌর প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন ঐ উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের আবদুল আজিজের ছেলে তবিবর রহমান।

তিনি বলেন, বিভিন্ন সময় আমার কাছ থেকে ৬০ হাজার টাকার ফেনসিডিল কিনেছিলেন একই এলাকার মাদক কারবারি আবদুল্লাহ হোসেন। সেই টাকা না দিয়ে তার কণ্ঠ নকল করে হয়রানি করছেন। মাদক বেচাকেনার অপরাধে কলারোয়া থানার পুলিশ আমাকে গ্রেফতার করে।

তবিবর বলেন, আবদুল্লাহ আমাকে ঐ টাকা দিতে অস্বীকৃতি জানান। আমি বিভিন্নভাবে তার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করি। কিন্তু আবদুল্লাহ আমার পাওনা টাকা না দিয়ে হয়রানি করছেন। আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার এবং আমার টাকা ফেরত পাইয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।

তবিবর রহমান গত ১ জানুয়ারি জেল থেকে বের হয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধার সামনে ১০১ বার কান ধরে ওঠবস করে মৌখিক ভাবে মুচলেকা দেন, আর কোনো দিন সে ফেনসিডিল বিক্রি করবেন না। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে টাকা ফেরত পেতে কলারোয়া থানার পুলিশ ও জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status