ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
যশোরে যুবদলের সমাবেশে পুলিশের লাঠিচার্জ, ২০ নেতাকর্মী আহত
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর জেলা প্রতিনিধি
প্রকাশ: Saturday, 5 February, 2022, 11:30 PM

যশোরে যুবদলের সমাবেশে পুলিশের লাঠিচার্জ, ২০ নেতাকর্মী আহত

যশোরে যুবদলের সমাবেশে পুলিশের লাঠিচার্জ, ২০ নেতাকর্মী আহত

যশোরে যুবদলের প্রতিবাদ সমাবেশে পুলিশের লাঠিচার্জে অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার বিকালে শহরের লালদীঘিরপাড়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জে যুবদল নেতা আকবার আলী হত্যার প্রতিবাদে এদিন যশোর জেলা বিএনপির কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

তবে যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকারের দাবি, অনুমতি ছাড়াই সমাবেশ করেছে যুবদল। মানা করা হলে তারা আমাদের ওপর হামলা করে। হামলা ঠেকাতে পুলিশ লাঠিচার্জ করেছে।

জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ বলেন, সিরাজগঞ্জে যুবদল নেতা আকবার আলী হত্যার প্রতিবাদে বিকালে যশোর জেলা বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ চলছিল। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিকাল সাড়ে ৪টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অতর্কিতভাবে সমাবেশে নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে। এ সময় চেয়ার-টেবিলও ভাঙচুর করা হয়েছে।

তিনি বলেন, পুলিশের লাঠিচার্জে অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status