ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
জায়েদ খানের প্রার্থিতা বাতিল ঘোষণা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 5 February, 2022, 7:03 PM
সর্বশেষ আপডেট: Saturday, 5 February, 2022, 8:06 PM

জায়েদ খানের প্রার্থিতা বাতিল ঘোষণা

জায়েদ খানের প্রার্থিতা বাতিল ঘোষণা

জায়েদ খানের প্রার্থিতা বাতিল ঘোষণা করেছেন আপিল বিভাগের প্রধান চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। তিনি বলেন,  নির্বাচনী আচরণবিধি না মানায় জায়েদ খানের সাধারণ সম্পাদক পদ বাতিল করেছে আপিল বোর্ড। তার পরিবর্তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিপুণ এ পদে জয়ী হয়েছেন।

আজ শনিবার সন্ধ্যা পৌনে ৭টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানিয়েছেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। 

তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে আমাদের কাছে জায়েদ খানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এসেছে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যথাযথ সাক্ষী-প্রমাণ উপস্থাপন করেছেন। এজন্য দু’পক্ষকে নিয়েই বৈঠক ডাকা হয়। সবকিছু বিবেচনা করে জায়েদ খানের বিরুদ্ধে আনিত অভিযোগ আমাদের কাছে সত্য মনে হয়েছে। সেজন্য তার প্রার্থিতা বাতিল করে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো। ’

বৈঠকে জায়েদ খান উপস্থিত না হলেও তার প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা নিপুণ ও অভিনেত্রী জেসমিন। আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান ছাড়াও উপস্থিত ছিলেন আপিল বোর্ডের সদস্য মোহম্মদ হোসেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status