ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
পরিচালক কাট বলার পরও থামেননি ইমরান: নার্গিস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 5 February, 2022, 2:42 PM

পরিচালক কাট বলার পরও থামেননি ইমরান: নার্গিস

পরিচালক কাট বলার পরও থামেননি ইমরান: নার্গিস

নির্মাতা টনি ডি’সুজা পরিচালিত ‘আজহার’ সিনেমা মুক্তি পায় ২০১৬ সালে। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের জীবনীর ওপর ভিত্তি করে নির্মাণ করা হয় সিনেমাটি।

এতে ইমরান হাশমী অভিনয় করেন মোহাম্মদ আজহারউদ্দীনের চরিত্রে। তার বিপরীতে ছিলেন নার্গিস ফাখরি। সিনেমার দৃশ্যে নার্গিস ফাকরির সঙ্গে ইমরান হাশমীর চুমু খাওয়ার দৃশ্য ছিল। এই দৃশ্যের শুটিংয়ের সময় পরিচালক টনি ডি’সুজা ‘কাট’ বলার পরও নার্গিসকে চুম্বনরত ইমরান থামেননি। ক্যামেরা বন্ধ হওয়ার পরও চুমু খেয়ে যাচ্ছিলেন তিনি।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে শুটিংয়ের এই অভিজ্ঞতার কথা জানান নার্গিস।  

‘মাদ্রাজ ক্যাফে’ সিনেমার এই নায়িকা বলেন, ‘আজহার’ সিনেমায় ইমরানের নকল গোঁফ ছিল। আমি কিছুতেই ইমরানকে চুমু খেতে পারছিলাম না। আর জানি না কেন শুটিংয়ে ইমরান আমায় একের পর এক চুমু খেয়ে যাচ্ছিল। আমার খুব অস্বস্তি হয়েছিল।

আগের একটি সাক্ষাৎকারে নার্গিস জানান, তিনি জানতেনই না যে ‘আজহার’ সিনেমায় এক বা দু’বার নয়, পাঁচ বার ঠোঁটে ঠোঁট রাখতে হবে ইমরানের সঙ্গে।  

‘রকস্টার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করা এই অভিনেত্রী বলেন, পাঁচ বার চুমু খাওয়ার কথা সিনেমার চুক্তিপত্রে ছিল না। আমি ভেবেছিলাম বাড়তি টাকা নেব পাঁচটা চুমুর জন্য। আমি জানতাম, ইমরান মনে মনে খুব খুশি হয়েছে। যদিও মুখে বলেছে, ও কিছুই জানত না। আমি জানতাম সে মিথ্যে বলছে।

ইমরানের বলিউডে অভিষেক হয় ২০০৩ সালে ‘ফুটপাথ’ সিনেমার অভিনয়ের মাধ্যমে। দেড় দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে মল্লিকা শেরাওয়াত, জ্যাকুলিন ফার্নান্দেজ, তনুশ্রী দত্ত, নার্গিস ফাকরিসহ বহু নায়িকার সঙ্গে চুম্বন দৃশ্যে দেখা গেছে তাকে। এ কারণেই বলিউডের ‘সিরিয়াল কিসার’-এর তকমাও পেয়েছেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status