ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
জানালা ভাঙার ক্ষতিপূরণ দিয়ে চিরকুট রেখে গেল চোর!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 5 February, 2022, 10:55 AM

জানালা ভাঙার ক্ষতিপূরণ দিয়ে চিরকুট রেখে গেল চোর!

জানালা ভাঙার ক্ষতিপূরণ দিয়ে চিরকুট রেখে গেল চোর!

হাড় কাঁপানো ঠাণ্ডা। তার ওপর প্রচণ্ড তুষারপাত হচ্ছিল। একটি বাড়ি ফাঁকা দেখতে পেয়ে জানালা ভেঙে ঢুকে পড়ে চোর। রাতে খাওয়াদাওয়া করে, টিভি দেখে, আরাম করে বিছানায় ঘুমিয়ে ভোরের আলো ফুটতেই বাড়ি ছেড়ে পালিয়ে যান তিনি। যাওয়ার আগে বাড়ির মালিকের জন্য একটি কাগজে লিখে রেখে যান, “জানলার কাচ ভাঙার জন্য দুঃখিত।” সেই কাগজের পাশেই নগদ ১৭ হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে রেখে দিয়েছিলেন তিনি।

ঘটনাটি ঘটেছে আমেরিকায়। গত ৩০ জানুয়ারি সান্টা ফে’র  ভেরেডা সেরেনা এলাকার ওই বাড়িতে ফিরে এসে দেখেন বাড়ির মালিক দেখেন জানলার কাচ ভাঙা। তার আর বুঝতে বাকি ছিল না যে কী হয়েছে বাড়িতে। অবাক হওয়ার পালা আরও ছিল সান্টার। বাড়ির ভিতরে ঢুকতেই তিনি দেখেন যে অবস্থায় ঘরের প্রতিটি জিনিস দেখে গিয়েছিলেন ঠিক সেই রকম অবস্থাতেই রয়েছে। খোওয়া যায়নি মূল্যবান কোনও জিনিসও।
অন্য একটি ঘরে ঢুকতেই টেবিলের ওপর রাখা একটি সাদা কাগজ, তাতে কিছু লেখা এবং সেই কাগজের ওপর ২০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার টাকা) রাখা। কাগজে লেখা— “দুঃখিত, জানালার কাচ ভাঙার জন্য। ক্ষতিপূরণ দিয়ে গেলাম। পারলে ক্ষমা করে দেবেন।”

পরে সান্টা জানতে পারেন তার ঘরে যে চোর ঢুকেছিল তিনি ধরা পড়েছেন। ধৃতের নাম টেরাল ক্রিস্টেসন। ৩৪ বছর বয়সী ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, প্রচণ্ড তুষারপাত হচ্ছিল। একটু আশ্রয় খুঁজছিলেন। তাই বাধ্য হয়েই ওই বাড়িতে ঢুকেছিলেন। কিন্তু জানালার কাচ ভেঙে ঢোকার জন্য তার মধ্যে একটা অপরাধবোধ কাজ করেছিল। তাই যাওয়ার আগে ক্ষতিপূরণ দিয়ে গিয়েছেন। টেরাল আরও জানিয়েছেন, সান্টার বাড়িতে ঢুকে ঘুমিয়েছেন, খাবার খেয়েছেন কিন্তু কোনও মূল্যবান জিনিস চুরি করেনননি। টেরাল সত্যি বলছেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status