ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে না যুক্তরাষ্ট্র
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 1 February, 2022, 2:09 PM

বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে না যুক্তরাষ্ট্র

বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে না যুক্তরাষ্ট্র

প্রভাবশালী মার্কিন কংগ্রেসম্যান এবং পররাষ্ট্র বিষয়ক হাউস কমিটির চেয়ারম্যান গ্রেগরি ডাব্লিউ মিকস বলেছেন, তারা বাংলাদেশের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করতে চান না। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে।


মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) নিউইয়র্কের কুইন্স এলাকার একটি রেস্তোরাঁয় তহবিল সংগ্রহের মধ্যাহ্নভোজন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


কংগ্রেসম্যান মিকস বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে আমরা বাংলাদেশের বিরুদ্ধে কোনও নিষেধাজ্ঞা আরোপ করছি না। আমরা এখনও বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে কাজ করছি।


ডাব্লিউ মিকস একজন প্রখ্যাত আইনজীবী। তিনি ১৯৯৮ সাল থেকে নিউইয়র্কে ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি। ২০২১ সাল থেকে পররাষ্ট্র বিষয়ক হাউস কমিটির চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।


তিনি বলেন, আমরা বাংলাদেশের বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা আরোপ করছি না। নিষেধাজ্ঞাগুলি একটি সংস্থার কিছু ব্যক্তির ওপর আরোপ করা হয়েছিল, পুরো সংস্থার ওপর নয়, আমরা সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখছি।


মার্কিন কংগ্রেসম্যান বলেন, বাংলাদেশের অভ্যন্তরে এবং বাইরে থেকে একটি মহল আরও কর্মকর্তা এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য জোরালোভাবে লবিং করছে। তবে আমরা তাদের কথা অনুযায়ী এটি করব না, এটি সম্ভব নয়। আমরা সবকিছু যাচাই-বাছাই করে সঠিক পদক্ষেপ নেব।


মিকস জানান, মানবাধিকার পরিস্থিতি ও অন্যান্য বিষয় দেখতে তিনি এ বছর বাংলাদেশ সফর করবেন। তার আগে আমি স্টেট ডিপার্টমেন্ট এবং এশিয়া-প্যাসিফিক বিষয়ক কংগ্রেস সাব-কমিটির সঙ্গে কথা বলব। প্রয়োজনে আমরা বাংলাদেশ ইস্যুতে কংগ্রেসে শুনানির ব্যবস্থা করব।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status