ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
‘সন্ত্রাসী’ ধরতে গিয়ে মার খেলেন ওসি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 1 February, 2022, 9:57 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 1 February, 2022, 10:01 AM

‘সন্ত্রাসী’ ধরতে গিয়ে মার খেলেন ওসি

‘সন্ত্রাসী’ ধরতে গিয়ে মার খেলেন ওসি

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ নিউজবাংলাকে জানান, আহত ওসি সৈয়দুজ্জামানকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়েছে। চিহ্নিত সন্ত্রাসী ধরতে গিয়ে হামলার শিকার হয়ে মাথায় আঘাত পেয়েছেন তিনি। বিস্তারিত প্রেস ব্রিফিংয়ে পরে জানানো হবে।

নরসিংদী সদরের আমদিয়া ইউনিয়নে চিহ্নিত এক ‘সন্ত্রাসীকে’ ধরতে করতে গিয়ে হামলায় আহত হয়েছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সৈয়দুজ্জামান।

সোমাবার রাত ৮টার দিকে সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের বেলাটি গ্রাম এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাহেদ আহমেদ।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী ধরতে রাত ৮টার দিকে আমদিয়া ইউনিয়নে অভিযানে নামে মাধবদী থানা পুলিশ। এ অভিযানে বেলাটি গ্রাম থেকে শাহ আলমকে অস্ত্রসহ আটক করা হয়। একই সঙ্গে তার সহযোগী জনি ও সোহাগ নামে আরও দুজনকে আটক করে পুলিশ।

এ সময় ওসি সৈয়দুজ্জামানকে রড দিয়ে মাথায় আঘাত করে শাহ আলম পালানোর চেষ্টা করেন। এক পর্যায় চারিদিক ঘিরে রাখা পুলিশ সদস্যরা তিন জনকে আয়ত্বে নিতে সক্ষম হয়। এরপর আহত ওসিকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। আটক তিন জনকে থানার হাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ জানান, আহত ওসি সৈয়দুজ্জামানকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়েছে। চিহ্নিত সন্ত্রাসী ধরতে গিয়ে হামলার শিকার হয়ে মাথায় আঘাত পেয়েছেন তিনি। বিস্তারিত প্রেস ব্রিফিংয়ে পরে জানানো হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status