শ্বাসরুদ্ধকর ফাইনালে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে টেনিসে বিশ্ব রেকর্ড গড়লেন রাফায়েল নাদাল। ৫ ঘণ্টা ২৪ মিনিট লড়াই করে শিরোপা নিজের করে নিয়েছেন নাদাল। টানা দুই সেটে হারের পর তিন সেটে জিতে শিরোপা নিজের করেছেন নাদাল।
ছেলেদের মধ্যে প্রথম টেনিস তারকা হিসেবে ২১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের ইতিহাস গড়লেন এই স্প্যানিশ তারকা। রোববার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রাশিয়ার তরুণ তারকা ড্যানিল মেদভেদেভকে ২-৬, ৬-৭, ৬-৪, ৬-৪, ৭-৫ সেটে পরাজিত করে শিরোপা নিজের করে নেন নাদাল।
এখন থেকে ঠিক এক বছর আগে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জকোভিচের কাছে স্ট্রেট সেটে হেরে গেলেও ইউএস ওপেনের ফাইনালে নোভাক জকোভিচের ক্যালেন্ডার স্ল্যামের স্বপ্ন শেষ করে দিয়েছিলেন মেদভেদেভ।